
আজ ২৮ মার্চ চিত্রনায়ক শাকিব খানের জন্মদিন। বিশেষ এই দিনে সাধারণ ভক্ত থেকে শোবিজ অঙ্গনের মানুষের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। শাকিবকে নিয়ে সহকর্মীদের আবেগ, প্রশংসা ও স্মৃতিচারণায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। জন্মদিনে শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর দীর্ঘ দিনের সহ-অভিনেতা মিশা সওদাগর। পাশাপাশি জানিয়ে দিলেন, ফুটবল তারকা মেসির মতো শাকিবেরও প্রয়োজন ভালো সহকর্মী ও চলচ্চিত্রের অন্যান্য উপাদনের। তাহলেই শাকিবের চেষ্টা সফল হয়ে ধরা দেবে পর্দায়।
শাকিবের সঙ্গে একটি ছবি শেয়ার করে ফেসবুকে মিশা সওদাগর লেখেন, ‘একজন মেসির জন্য দরকার ভালো কোচিং স্টাফ এবং মাঠে আরও উন্নত ১১ জন ভালো খেলোয়াড়। তখনই সে গোল করতে পারবে। তেমনি একজন নায়কের প্রয়োজন ভালো পরিচালক, প্রযোজক, স্ক্রিপ্ট, ভালো চরিত্র এবং শক্তিশালী সহ-অভিনেতা। নাহলে বৃথা চেষ্টা। এত শূন্যতার মধ্যেও নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রতিনিয়ত চেষ্টাকে সম্মান। শুভ জন্মদিন ভাইয়া।’
ক্যারিয়ারের শুরু থেকেই মিশা সওদাগরকে সহশিল্পী হিসেবে পেয়েছেন শাকিব খান। একসময় শাকিব খানের সিনেমা মানেই ভিলেন ছিলেন মিশা। এই নায়ক-ভিলেন জুটি উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা। তবে সাম্প্রতিক সময়ে কমেছে এই জুটির সিনেমার সংখ্যা।
এবার ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমাতেও নেই মিশা। এতে ভিলেন হয়েছেন বলিউডের বাঙালি অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। সিনেমাটি মুক্তির পর দর্শকের প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছে। সমালোচনা হচ্ছে সিনেমার গল্প ও নির্মাণ নিয়ে। অনেকে মনে করছেন, এ কারণে হয়তো শাকিব খানকে ভালো সহশিল্পীর কথা মনে করিয়ে দিলেন মিশা।
সবশেষ শাকিব ও মিশা সওদাগরকে দেখা গেছে মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমায়। গত বছর রোজার ঈদে মুক্তি পাওয়া এ সিনেমায় একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, শাকিব-মিশা অভিনয় করেছেন বাবা-ছেলের ভূমিকায়।

ভেনিস ও টরন্টোর মতো মর্যাদাপূর্ণ দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে আলোচনায় এসেছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি এবার স্থান পেল আরও এক উৎসবে। গতকাল ঘোষণা করা হয়েছে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ৭০তম আসরের লাইনআপ। এ তালিকায় রয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড।
৩ ঘণ্টা আগে
ধর্ষণের পর নির্মমভাবে ছোট্ট রামিসাকে হত্যার হৃদয়বিদারক ঘটনা কাঁদিয়েছে সারা দেশের মানুষের মন। সেই বেদনা, ক্ষোভ এবং বিচারপ্রত্যাশী মানুষের আকুতি নিয়ে মাহবুবুল খালিদ লিখেছেন গান। শিরোনাম ‘রামিসাদের বিচার’। ‘
৩ ঘণ্টা আগে
দীর্ঘদিনের ব্যর্থতা ও মন্দা কাটিয়ে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ১৪ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘আওয়ারাপান ২’। মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ১১৪ কোটি রুপি আয় করেছে এই অ্যাকশন-রোমান্টিক সিনেমা।
৪ ঘণ্টা আগে
অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’-এ দেখা গিয়েছিল এক সিংহশাবকের রাজা হয়ে ওঠার গল্প। এবার পর্দার বাইরে বন্য প্রকৃতির এক বাস্তব সিংহশাবকের রাজা হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প নিয়ে আসছে ন্যাশনাল জিওগ্রাফিক। চার পর্বের এই ডকু সিরিজের নাম ‘লায়ন’।
৪ ঘণ্টা আগে