বরেণ্য অভিনয়শিল্পী আলমগীরের মৃত্যুর গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে খবর ছড়াতে থাকে নায়ক আলমগীর মারা গেছেন। দ্রুতই গুজবটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। খোঁজ নিয়ে জানা যায়, সুস্থ আছেন কিংবদন্তি এ নায়ক। বাসাতেই রয়েছেন তিনি।
আরও জানা যায়, নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ অভিনেতা বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসি গিয়েছিলেন। সেখানে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে সময় কাটিয়েছেন। আড্ডা দিয়েছেন নায়ক সাইমনের সঙ্গেও।
নিশ্চিত না হয়ে মিথ্যা তথ্যে আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানোয় আহত হয়েছেন তাঁর মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘আব্বুকে নিয়ে কে বা কারা গুজব ছড়িয়েছে বুঝতে পারছি না। তবে আব্বু ভালো আছেন, নিরাপদ ও সুস্থ আছেন।’ ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘মানুষের এমন আচরণ দেখে আমরা খুব ব্যথিত।’ তাঁর স্ত্রী প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা বলেন, ‘এ ধরনের গুজবে আমরা মর্মাহত। কে বা কারা এমন গুজব রটায় জানি না। এটি খুবই অস্বস্তির এবং দুঃখজনক। নায়ক আলমগীর ভালো আছেন, সুস্থ আছেন। তিনি বাসাতেই আছেন।’
আলমগীর বলেন, ‘এ নিয়ে আর কী বলব! এ ধরনের গুজব ছড়ানোয় কার কী স্বার্থ আছে জানি না। তবে এ ধরনের গুজব ছড়ানো ঠিক নয়।’ গুজব রটনাকারীদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন আলমগীর।

পথচলার ২২ বছর উপলক্ষে ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় যেকোনো সিনেমার একটি টিকিট কিনলে আরও একটি টিকিট বিনা মূল্যে পাওয়া যাবে। দর্শকেরা ফেসবুক পেজে স্মৃতি শেয়ার করে জিততে পারবেন বিনা মূল্যের মুভি ভাউচারও।
৯ ঘণ্টা আগে
২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
১৯ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
২০ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
২০ ঘণ্টা আগে