আবারও একসঙ্গে, এক ফ্রেমে পর্দায় হাজির হচ্ছেন মিশা সওদাগর ও শাকিব খান। এই নায়ক-ভিলেন জুটি এর আগে শতাধিক ছবিতে অভিনয় করলেও মাঝে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল।
মূলত শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সম্পর্কের অবনতি হয়েছিল তাঁদের। শাকিব খান শিল্পী সমিতির সাবেক সভাপতি। অন্যদিকে বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মিশা সওদাগর। নির্বাচনে তাঁরা বিরোধী প্যানেল।
অনেকেই ধারণা করছিলেন, তাঁদের ইদানীংকার বৈরী সম্পর্কের কারণে হয়তো তাঁরা আর একসঙ্গে কাজ করবেন না। সেই ধারণাকে ভুল প্রমাণ করে ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবি দিয়ে আবারও এক হলেন মিশা-শাকিব।
আমেরিকা থেকে ফিরেই আজ থেকে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন মিশা সওদাগর। পাঁচদিন শুটিং করবেন তিনি।
সর্বশেষ ‘বীর’ ছবিতে শাকিব-মিশাকে একসঙ্গে দেখা গিয়েছিল। ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবিতে নতুন করে আবারও জনপ্রিয় এ নায়ক-ভিলেনকে পর্দায় লড়তে দেখা যাবে। ছবিটির পরিচালক তপু খান জানান, মিশা ভাই খল চরিত্রে অভিনয় করবেন। তবে গতানুগতিক খলনায়ক নয়।
মিশা সওদাগর বলেন, ‘সিনেমাকে ভালোবাসি। একটি ভালো সিনেমার সঙ্গে থাকতে চাই বলেই আমেরিকায় গিয়ে সাতদিনের মধ্যে আবার ফিরে এসেছি। অনেকদিন পর শাকিবের সঙ্গে আবার অনস্ক্রিনে আসছি।’
‘লিডার আমিই বাংলাদেশ’ বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবি। এতে শাকিব খানের নায়িকা হিসেবে আছেন শবনম বুবলী। ছবির শুটিং একেবারে শেষের দিকে বলে জানিয়েছেন নির্মাতা।

প্রায় তিন বছর হলো যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে মা, বোন ও মেয়ের সঙ্গে কাটছে তাঁর সময়। পরিবারের পাশাপাশি তিনি সময় দিচ্ছেন শুটিংয়েও। মৌসুমীকে পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে শুটিং করা গানের ভিডিও, টেলিফিল্ম ও সিনেমায়।
১৫ ঘণ্টা আগে
গত জুলাইয়ে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত কনসার্টে গান শোনায় দেশের আটটি ব্যান্ড। এবার একই শিরোনামে চট্টগ্রামে কনসার্ট আয়োজন করতে যাচ্ছে লাইভ ওয়েব এন্টারটেইনমেন্ট।
১৫ ঘণ্টা আগে
প্রতিবন্ধী অধিকার আন্দোলনের অন্যতম অগ্রদূত জুডি হিউম্যানের জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা। ‘বিয়িং হিউম্যান’ নামের এই বায়োপিক বানিয়েছেন ২০২২ সালে ‘কোডা’ সিনেমার জন্য অস্কারজয়ী পরিচালক সিয়ান হেডার।
১৫ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের আট বিভাগে আয়োজন করা হচ্ছে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’। ১১ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব আয়োজন করেছে লালন বিশ্বসংঘ।
১৫ ঘণ্টা আগে