সময়টা দুর্দান্ত যাচ্ছে অজয় দেবগনের। নিজের ক্যারিয়ারের অন্যতম ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে অজয়ের একাধিক ছবি। এর মধ্যে সবচেয়ে আলোচিত ‘ময়দান’। কিংবদন্তি ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের চরিত্রে অভিনয় করছেন অজয়। তাঁকে দেখা যাবে এস এস রাজামৌলির বহুপ্রতীক্ষিত ‘আরআরআর’ ছবিতে। তিনি রয়েছেন সঞ্জয়লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবিতেও। বানসালির সঙ্গে ২২ বছর পর কাজ করলেন অজয়। শেষ কাজ করেছিলেন ব্লকবাস্টার ছবি ‘হাম দিল দে চুকে সনম’-এ।
শিগগিরই শুটিং শুরু করবেন ‘মে ডে’ ছবির। ঘোষণার দিন থেকেই আলোচনায় ছবিটি। একে তো অজয় দেবগনের পরিচালনা, তার ওপর ছবিতে থাকছেন অমিতাভ বচ্চন ও অজয় নিজেও। ‘মে ডে’ হতে যাচ্ছে অজয় দেবগনের জীবনের সবচেয়ে বড় বাজেটের ছবি। প্রায় ৪০০ কোটি রুপির এই ছবির প্রযোজকও অজয়।
মাঝে গুঞ্জন উঠেছিল, যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তিতে নির্মিত সুপার হিরো ছবি থেকে সরে গিয়েছেন অজয় দেবগন। পরে জানা গেল, তিনি এখনো ছবিতে আছেন। আগামী বছর এই ছবির শুটিং শুরু হবে। অজয়ের হাতে রয়েছে ‘থ্যাংক গড’, ‘সূর্যবংশী’, ‘কাইথি রিমেক’, ‘চানৈক্য’, ‘গোলমাল ৫’, ‘সিংহাম ৩’, ‘দ্য আনসাং ওয়ারিয়র ২’, রেইড ২’, ‘দে দেনা পেয়ার দে ২’, ‘দৃশ্যম ২’ ছবিগুলো। এ ছাড়া আছে ‘রুদ্র: দ্য এজ অব ডার্কনেস’ ওয়েব সিরিজ। এর মাধ্যমে প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করছেন অজয়।

আগামী ২১ জুন থেকে এইচবিও ও এইচবিও ম্যাক্সে প্রিমিয়ার হবে হাউস অব দ্য ড্রাগনের তৃতীয় সিজন। প্রতি রোববার আসবে একটি করে পর্ব। ৮ পর্বের এই নতুন সিজনের প্রচার শেষ হবে ৯ আগস্ট।
২ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের হুগলি জেলার মগরার বাসিন্দা ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তীর (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ মে) সকালে নিজের ঘর থেকেই তাঁর দেহ উদ্ধার করে মগরা থানার পুলিশ।
২০ ঘণ্টা আগে
ফারহান আখতার ও রণবীর সিং—দুজনের সঙ্গেই সালমানের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত চমৎকার। তিনি দুজনের সঙ্গেই যোগাযোগ করেছেন। নিজেদের মধ্যকার সমস্যাগুলো মিটিয়ে নিতে বলেছেন।
১ দিন আগে
তারকা দম্পতি হিল্লোল ও নওশীন কয়েক বছর ধরে থাকেন নিউইয়র্কে। সেখানেই শুরু করেছেন নতুন উদ্যোগ। চালু করেছেন রেস্টুরেন্ট। ‘এন ক্যাফে ৩৬৫ রেস্টুরেন্ট অ্যান্ড বার’ নামের এই রেস্তোরাঁ চালু হয়েছে আজ থেকে।
১ দিন আগে