গত বছর থেকেই মহাদেব অনলাইন বেটিং অ্যাপকাণ্ডে নাম জড়িয়েছিল একাধিক বলিউড তারকার। সেই মামলায় ছত্তিশগড় থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিনেতা সাহিল খানকে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কদিন আগেই মুম্বাইয়ের উচ্চ আদালতে সাহিলের আগাম জামিনের আবেদন খারিজ হয়। তার পর থেকেই পলাতক ছিলেন অভিনেতা। পুলিশের সাইবার বিভাগের স্পেশাল ইনভেস্টিগেটিং টিমের অভিযানে গ্রেপ্তার হোন সাহিল।
‘স্টাইল’, ‘এক্সকিউজমি’র মতো সিনেমার মাধ্যমে দর্শকপ্রিয়তা পান সাহিল। তবে বহুদিন ধরেই কোনো সিনেমায় দেখা যায়নি তাঁকে। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন। শোনা যাচ্ছিল, খুব শিগগিরই ‘স্টাইল’ ছবির রিমেকে দেখা যেতে পারে অভিনেতাকে। কিন্তু এর আগেই এই বিপত্তি।
টাইমস অব ইন্ডিয়া আরও জানিয়েছে, ছত্তিশগড়ের জগদলপুর থেকে সাহিলকে গ্রেপ্তার করা হয়। তাঁকে মুম্বাইয়ে এনে আদালতে পেশ করা হবে। চাওয়া হবে পুলিশি হেফাজত।
প্রসঙ্গত, মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি বেশ কয়েক দিন ধরেই তদন্ত চলছে। অ্যাপের প্রধান সৌরভ চন্দ্রকার ও রবি উপ্পল, দুজনেই এই কর্মকাণ্ড দুবাই থেকে চালাতেন বলে জানা যায়। নতুন আইডি তৈরি করে এই অনলাইন বেটিং অ্যাপে যারা রেজিস্ট্রার করতেন, তাঁদের টাকা এক বেনামি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ত। মূল কাজটা চলত সংযুক্ত আরব আমিরাত থেকে।
সব মিলিয়ে ৬ হাজার কোটি রুপির লেনদেনের কথা জানা গেছে। ইতিমধ্যেই এই ঘটনায় রণবীর কাপুর, সানি লিওন, টাইগার শ্রফ, নেহা কক্কর-সহ একাধিক তারকার নাম জড়িয়েছে।
বেটিং অ্যাপ কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত সৌরভ চন্দ্রকর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে গা ঢাকা দিয়ে দুবাইতে বিগ বাজেট বিয়ে সেরেছিলেন। ২০০ কোটি রুপির সেই ‘গ্ল্যামারাস’ বিয়েতেই নাকি বলিউডের বহু তারকা অংশ নিয়েছিলেন। তবে সাহিলের বিরুদ্ধে সরাসরি বেটিং থেকে অর্থ কামানোর অভিযোগ রয়েছে বলেই খবর।

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
৩ ঘণ্টা আগে
শুটিং শুরুর সময় জানানো হয়েছিল, ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। অবশেষে এই রোজার ঈদে মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত পিনিক।
৩ ঘণ্টা আগে
অজয় দেবগনের আলোচিত কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’। ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ সাফল্য পাওয়ার পর মুক্তি পেয়েছে আরও তিনটি সিকুয়েল। সেই সাফল্যের ধারাবাহিকতায় গোলমালের পঞ্চম পর্ব তৈরির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক রোহিত শেঠি। এতে অজয় দেবগনের সঙ্গে যোগ দিচ্ছেন অক্ষয় কুমার
৩ ঘণ্টা আগে
ঈদ উপলক্ষে ইয়াশ রোহান ও পারশা ইভানাকে নিয়ে তৈরি হয়েছে ওয়েব কনটেন্ট ‘একসাথে আলাদা’। আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে এটি বানিয়েছেন রেজাউর রহমান। গত রোববার রাতে প্রকাশ পেল এর ট্রেলার।
১৪ ঘণ্টা আগে