আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে শাহরুখ খানের ছবি ‘পাঠান’। এর আগে কিং খানের ছবি ‘জিরো’ মুক্তি পায় ২০১৮ সালে। মাঝে প্রায় ৪ বছরের বিরতি। কেন এই দীর্ঘ বিরতি, সম্প্রতি এক সাক্ষাৎকারে তা তুলে ধরেছেন ‘বলিউড বাদশা’ শাহরুখ খান।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ‘জিরো’ সিনেমাটি নামের প্রতি সুবিচার করায় বেশ কষ্ট পান শাহরুখ, বক্স অফিসে পুরো ফ্লপ হয় ছবিটি। বেশ কয়েক মাস কোনো নতুন ছবির কাজ করবেন না বলে তখনই ঘোষণা দেন তিনি। ওই সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই বিরতি যে এতটা দীর্ঘ হবে, তা ভাবেননি। হয়তো সেই ততোটা দীর্ঘ হতো, যদি অভূতপূর্ব ভয়াবহ অতিমারীর দীর্ঘস্থায়ী সংক্রমণ বিশ্বে না আসত।
‘জিরো’ নিয়ে শাহরুখ বলেন, ছবিটির জন্য তিনি অনেক খেটেছিলেন। কিন্তু কোনো কারণে তা বক্স অফিসে চলেনি। তাঁর ভাষ্যমতে, ‘ছবিটা কারও ভালো লাগেনি’, আর এই বিষয়টি খুব খারাপ লেগেছিল তাঁর। তাই তিনি বিরতি নিতে চেয়েছিলেন।
ছবিতে অভিনয় না করলে কী করবেন? ওই সাক্ষাৎকারে এমন প্রশ্নের হাস্যরসাত্মক উত্তর দেন শাহরুখ। তিনি বলেন, ‘পাঠান ক্যাটারিং, বাজিগর বেকারি আর দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মিষ্টির দোকান খুলব।’

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৫ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৬ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৬ ঘণ্টা আগে