দৃশ্যম চলচ্চিত্রের প্রথম পর্বে বিজয় সালগাঁওকর চরিত্রে অজয় দেবগণ নিজের মেয়ের হাতে খুনকে ধামাচাপা দিতে নিখুঁত পরিকল্পনা করেছিলেন। নাছোড়বান্দা বাবার কারণে শত চেষ্টা করেও তাঁর মেয়েকে দোষী প্রমাণ করতে ব্যর্থ হয় ভারতের গোয়ার পুলিশ।
ছেলে সমীর দেশমুখকে হত্যায় বিজয়ের পরিবারের প্রতি তীব্র সন্দেহ থাকলেও প্রমাণ করতে পারছিলেন না আইজিপি মীরা দেশমুখ। এর মধ্যেই বিজয়ের পরিবারের ওপর অত্যাচারের দায়ে বরখাস্ত হন তিনি।
এবার সেই পুরোনো মামলার জট খুলতে তদন্তে নেমেছেন মীরা চরিত্রের টাবু, সঙ্গে নতুন এক তদন্ত কর্মকর্তার চরিত্রে আছেন অক্ষয় খান্না। ২০১৪ সালের ২ অক্টোবর ঠিক কী ঘটেছিল? সেই রহস্যভেদে কোনো ছাড় দিতে চান না আইজিপি টাবু।
মুক্তি পাওয়া ট্রেলারের শেষে শোনা যায়, ক্যামেরার রেকর্ডার অন করে বিজয় বলছেন, ‘আমার নাম বিজয় সালগাঁওকর আর এটা আমার জবানবন্দি’। সমীরকে খুন ও তার মরদেহ লুকিয়ে রাখার কথা স্বীকার করে নেবে বিজয়? নাকি গল্প নতুন কোনো দিকে নিচ্ছে মোড়? তা জানতে হলে ১৮ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম ২’ সেদিন বলিউডে মুক্তি পাবে। এতে আরও অভিনয় করেছেন শ্রেয়া শরণ, ইশিতা দত্ত, রজত কাপুর ও ম্রুণাল যাদব।
দক্ষিণের জনপ্রিয় মুখ মোহনলাল অভিনীত সুপারহিট মালয়ালম ছবি ‘দৃশ্যম ২’-এর রিমেক এটি।
‘সাসপেন্স থ্রিলারের’ রিমেক ভার্সনে নতুন কী চমক থাকবে সেটাই দেখার।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৫ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৬ ঘণ্টা আগে