‘শোলে’ খ্যাত জনপ্রিয় কমেডিয়ান বীরবল খোসলা মারা গেছেন। গতকাল মঙ্গলবার তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। আজ বুধবার অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৩৮ সালের ২৮ অক্টোবর ব্রিটিশ ভারতের পঞ্জাবের গুরুদাসপুরে জন্মগ্রহণ করেন বীরবল খোসলা। ‘শোলে’ (১৯৭৫) ও ‘মেরা নাম জোকার’ (১৯৭০) সিনেমায় অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পেয়েছিলেন।
ক্যারিয়ারের শুরুর দিকে বীরবল খোসলাকে তাঁর বাবা পারিবারিক ব্যবসা ‘খোসলা প্রিন্টিং প্রেস’-এর দায়িত্বে নিযুক্ত করেছিলেন। তবে তাঁর বাবা বুঝতে পারেন যে ছেলে ডেস্কে বসে সময় কাটানোর পাত্র নন, আর তখনই তাঁকে অর্ডার নেওয়া এবং বিতরণের দায়িত্বে নিযুক্ত করা হয়।
বীরবল খোসলা ১৯৬৬ সালে ‘দো বন্ধন’ সিনেমার হাত ধরে বলিউডে পা রাখেন। ১৯৬৭ সালে ‘উপকার’ সিনেমায় অভিনয় করে নির্মাতাদের নজর কাড়েন। এরপর ‘রোটি কাপড়া অউর মকান’, ‘ক্রান্তি’, ‘অনুরোধ’, ‘আনজাম’, ‘ফির কাভি’, ‘সদমা’, ‘দিল’সহ বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি।
হিন্দি ছাড়াও পাঞ্জাবি, ভোজপুরি ও মারাঠি ভাষায় পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন বীরবল খোসলা। নিজের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অমিতাভ বচ্চন, জীতেন্দ্র, মুমতাজ, হেমা মালিনী, মনোজ কুমার, ধর্মেন্দ্র, রাজেশ খান্নাসহ শীর্ষস্থানীয় অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন বীরবল খোসলা।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
৫ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১২ ঘণ্টা আগে