‘বেদ’ ছবি দিয়ে পরিচালনার খাতায় নাম লেখালেন বলিউড অভিনেতা রীতেশ দেশমুখ। সিনেমাটি মারাঠি। এই সিনেমার শুটিং চলছে। সেট থেকে সোশ্যাল মিডিয়ায় সালমান খানের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন রীতেশ। ক্যাপশনে লিখেছেন, ‘সকলকে একাদশীর শুভেচ্ছা। সকলের জীবন সুখ, ভালবাসা এবং সমৃদ্ধি কামনা করি। শুভ দিনে জানাতে চাই, আপনাদের সদয় আশীর্বাদে আমি আমার প্রথম পরিচালক মারাঠি সিনেমা ‘‘বেদ’’(ম্যাডনেস, ক্রেজি, প্যাশন)-এর শ্যুটিং শেষ করেছি। এই পথে নিজস্ব চ্যালেঞ্জ ছিল। অনেকেই আমার সঙ্গ দিয়েছেন। এমনই একজন আমার প্রিয় সালমান ভাই।’
রিতেশ অভিনীত মারাঠি সিনেমা ‘লাই ভারি’তেও অতিথি চরিত্রে ছিলেন সালমান। তাই পাশে থাকার জন্য ভাইজানকে আবারও ধন্যবাদ জানিয়েছেন তিনি। রিতেশ লেখেন, ‘জেনেলিয়া এবং আমার প্রতি তিনি (সালমান) যে করুণা ও দয়া দেখিয়েছেন তারজন্য কৃতজ্ঞতা প্রকাশে আমার কাছে কোনও শব্দ নেই। তিনি আমার প্রথম মারাঠি সিনেমা ‘লাই ভারি’-এর অংশ ছিলেন এবং এখন তিনি আমার প্রথম পরিচালিত সিনেমার অংশ। লাভ ইউ ভাইজান।’
‘বেদ’ সিনেমার মাধ্যমে রীতেশের স্ত্রী জেনেলিয়া মারাঠি ইন্ডাস্ট্রিতে পা রাখবেন। সিনেমায় জিয়া শঙ্কর ছাড়াও অভিনয় করেছেন রীতেশ নিজে।

২০২৩ সালে সিরিজটির দ্বিতীয় কিস্তি শেষ হওয়ার পর থেকেই দর্শক অপেক্ষায় আছেন তৃতীয় অধ্যায়ের জন্য। অবশেষে শেষ হচ্ছে অপেক্ষা। আজ নিজের জন্মদিনের দিন মহানগর সিরিজের তৃতীয় সিজনের ইঙ্গিত দিলেন নির্মাতা আশফাক নিপুন।
১৮ ঘণ্টা আগে
গত ২১ মে মোহনলালের জন্মদিন উপলক্ষে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল জিতু জোসেফ পরিচালিত দৃশ্যম ৩। বিশ্বব্যাপী ২৩৭ কোটি রুপির বেশি ব্যবসা করে অন্যতম সফল মালয়ালম সিনেমার গৌরব অর্জন করে সিনেমাটি।
১ দিন আগে
‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের যুবক ও বয়স্ক—দুই বয়সের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। ২০২৪ সালের আগস্টে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি সিনেমাটি। দুই বছর পর এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। কয়েক দিন আগেই এমনটা জানা গিয়েছিল। এবার জানা গেল মুক্তির তারিখ।
১ দিন আগে
সপ্তাহখানেক ধরে গুঞ্জন উঠে যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সী এক যুবককে বিয়ে করেছেন প্রভা। গোপনে তিনি ‘চুক্তিভিত্তিক বিয়ে’ করেছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। অবশেষে বিয়ের খবর নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
১ দিন আগে