গত বছরের ২৪ ডিসেম্বর মুম্বাইয়ের পালঘর জেলার ভাসাইতে একটি সিরিয়ালের শুটিং সেটের ওয়াশরুম থেকে অভিনেত্রী তুনিশা শর্মার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর তুনিশার মায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক এবং সহ-অভিনেতা শিজান মোহাম্মদ খানকে গ্রেপ্তার করে পুলিশ।
এ নিয়ে দুই পরিবারেই পাল্টাপাল্টি অভিযোগ তোলা হচ্ছে। এ নিয়ে উভয় পরিবার সংবাদ সম্মেলনও করেছে। এবার শিজানের পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করল তুনিশার পরিবার। তাদের অভিযোগ, শিজান তুনিশাকে মাদক গ্রহণে বাধ্য করতেন।
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কয়েক দিন ধরেই তুনিশা ও শিজানের পরিবার একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলছে। এবারের সংবাদ সম্মেলনে শিজানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল তুনিশার পরিবার। সংবাদ সম্মেলনে তুনিশার মা বলেন, ‘তুনিশা তার বন্ধুদের জানিয়েছিল, শিজান নিয়মিত মাদক গ্রহণ করে। শিজান তুনিশাকে মাদক গ্রহণ করতে বাধ্য করেছিল।’ তুনিশার মা আরও দাবি করেন, ‘শিজানের কারণে তুনিশা ধূমপানও শুরু করে।’
শিজানের পরিবার তুনিশাকে ব্যবহার করত বলেও অভিযোগ করেন তুনিশার মা। তিনি বলেন, ‘গত তিন-চার মাস শিজানের পরিবারের সঙ্গে তুনিশার ঘনিষ্ঠতা বাড়ে।’ তুনিশার মা বনিতা শর্মা আরও দাবি করেন, ‘শিজানের জন্য মাদকের পেছনে অথবা শিজানের পরিবারের জন্য তুনিশা তার তিন লাখ রুপি খরচ করে থাকতে পারে।’
সর্বশেষ খবর অনুসারে, গতকাল শনিবার ভাসাই আদালতে শিজান খানের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। শিজানের আইনজীবী শৈলেন্দ্র মিশ্র জানান, তুনিশার মায়ের শহরের বাইরে থাকার কারণেই এই দেরি হয়েছে।
তুনিশা সনি টিভি শো ‘মহারানা প্রতাপ’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। ‘আলী বাবা দাস্তান-ই-কাবুল’ ধারাবাহিকে শেহজাদি মরিয়মের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। এরপর থেকে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেন।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে