
ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয়েছেন অভিনেতা শিজান মোহাম্মদ খান। তুনিশার মায়ের দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় শিজানকে গ্রেপ্তার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, তুনিশা শর্মার সহশিল্পী ছিলেন শিজান। পুলিশ জানিয়েছে, সোমবার তাঁকে আদালতে হাজির করা হবে।
গতকাল শনিবার মুম্বাইয়ের পালঘর জেলার ভাসাইতে একটি সিরিয়ালের শুটিং সেটের ওয়াশরুমে অভিনেত্রী তুনিশা দীর্ঘ সময় নিলে, সবার মাঝে সন্দেহের জন্ম দেয়। এরপর পুলিশ এসে সেখান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। রোববার ভোরে মুম্বাইয়ের জেজে হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়।
তুনিশার সহকর্মীরা দাবি করেন, তিনি আত্মহত্যা করেছেন। তবে সেখান থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। পুলিশ জানায়, হত্যা এবং আত্মহত্যা উভয় দিক থেকেই তাঁর মৃত্যু তদন্ত করা হবে।
তুনিশা সনি টিভি শো ‘মহারানা প্রতাপ’-এ শিশু শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। ‘আলী বাবা দাস্তান-ই-কাবুল’ ধারাবাহিকে শেহজাদি মরিয়মের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন তিনি। এরপর থেকে তিনি বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেন।
চলচ্চিত্রেও অভিনয় করেছেন তুনিশা। সালমান খানের ‘দাবাং ৩’ সিনেমায় দেখা গেছে তাঁকে। এ ছাড়া ‘ফিতুর’, ‘বার বার দেখো’ ছবিতে ক্যাটরিনা কাইফের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন তুনিশা।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে