
ঈদ ঘিরে বাজার ধরতে বরাবরই বলিউড সুপারস্টার খানদের সিনেমার একটি হাঁকডাক থাকে। এবারে মুক্তির অপেক্ষায় ছিল সালমান খানের ‘সিকান্দার’। মুক্তিও পেল, কিন্তু বক্স অফিসে এক দিনের আয় নিয়ে হতাশ নির্মাতা, প্রযোজক, কলাকুশলীসহ সংশ্লিষ্ট সকলে।
সালমান খান ও রাশমিকা মান্দানা অভিনীত সিকান্দার সিনেমাটির মুক্তির দিনে আয় মাত্র ২৬ কোটি রুপি। যা এই ঈদে মুক্তি পাওয়া ভিকি কৌশাল অভিনীত ‘ছাভা’ সিনেমার প্রথম দিনের আয়ের থেকেও কম। ছাভা একদিনে আয় করেছিল ৩১ কোটি রুপি।
শুধু তা-ই নয়, সিনেমাটি সালমান খানের আগের ব্লকবাস্টার ‘টাইগার জিন্দা হ্যায়’-এর প্রথম দিনের সংগ্রহের থেকেও কম। সিনেমাটির প্রথম দিনের আয় ছিল ৩৩ কোটি রুপি। তবে তাঁর ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমাকে ছাপিয়ে গেছে সিকান্দার। ওই সিনেমার প্রথম দিনের আয় ছিল ১৫ কোটি রুপি। সে তুলনায় বেশিই কামিয়েছে।
বিশ্লেষকেরা মনে করছেন, এর পেছনে অন্যতম কারণ সিকান্দার মুক্তির আগেই পাইরেসি হওয়া। ছড়িয়ে পড়া প্রায় ৬০০ সাইট থেকে সেগুলো সরানো হলেও, ক্ষতি যা হওয়ার, তা হয়েই গেছে।
সাকনিল্কের তথ্যমতে, সিকান্দার মূল হিন্দি সংস্করণে রোববার মাত্র সাড়ে ২৩ শতাংশ দর্শক পূর্ণতা পেয়েছে। সিনেমার বিপুল পরিমাণে প্রমোশনের পর এটি হতাশজনক।

ঈদ উপলক্ষে মেগা বাজেটের সিনেমা সিকান্দার মুক্তি নিয়ে তুমুল উত্তেজনা ছিল বলিউড ভাইজানের ভক্তদের মধ্যে। অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রেও নজির গড়েছিল সিনেমাটি। স্বাভাবিকভাবেই মেগা ওপেনিংয়ের অপেক্ষায় বলিউড। কিন্তু মুক্তির আগেই বড়সড় ধাক্কা খায় সিকান্দার টিম।
একাধিক অনলাইন প্ল্যাটফর্মে লিক হয়ে যায় সিনেমাটি। জানা গেছে, শনিবার গভীর রাতে সিনেমাটি অনলাইনে ছড়িয়ে পড়ে। একটি-দুটি নয়, ৬০০টি ওয়েবসাইটে সিনেমাটি ফাঁস হয়েছে। টেলিগ্রামের একাধিক গ্রুপে ঘুরে বেড়াচ্ছে সিকান্দারের ডাউনলোড লিংক।
বিষয়টি নিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। ইতিমধ্যে ৬০০ ওয়েবসাইট থেকে সিনেমাটি সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। সিনেমাটি কীভাবে ফাঁস হয়েছে বা কারা এ কাজ করেছে, তা এখনো জানা যায়নি। তবে নির্মাতারা পুলিশের কাছে আবেদন করেছেন, যাতে বিষয়টি নিয়ে তদন্ত করা হয়।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
২০ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
২১ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
২১ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
১ দিন আগে