
ঈদ উপলক্ষে আজ ৩০ মার্চ মুক্তি পেয়েছে সালমান খানের ‘সিকান্দার’। মেগা বাজেটের এ সিনেমা নিয়ে তুমুল উত্তেজনা বলিউড ভাইজানের ভক্তদের মধ্যে। অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রেও নজির গড়েছিল সিনেমাটি। স্বাভাবিকভাবেই মেগা ওপেনিংয়ের অপেক্ষায় বলিউড। কিন্তু মুক্তির আগেই বড়সড় ধাক্কা খেল সিকান্দার টিম।

একাধিক অনলাইন প্ল্যাটফর্মে লিক হয়ে গেছে সিনেমাটি। অনলাইনে লিক হওয়ায় ব্যবসায় ধাক্কা খাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জানা গেছে, শনিবার গভীর রাতে সিনেমাটি অনলাইনে ছড়িয়ে পড়ে। একটি-দুটি নয়, ৬০০টি ওয়েবসাইটে সিনেমাটি ফাঁস হয়েছে। টেলিগ্রামের একাধিক গ্রুপে ঘুরে বেড়াচ্ছে সিকান্দারের ডাউনলোড লিঙ্ক।

বিষয়টি নিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। ইতিমধ্যে ৬০০ ওয়েবসাইট থেকে সিনেমাটি সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। সিনেমাটি কীভাবে ফাঁস হয়েছে বা কারা এ কাজ করেছে, তা এখনো জানা যায়নি। তবে নির্মাতারা পুলিশের কাছে আবেদন করেছেন, যাতে বিষয়টি নিয়ে তদন্ত করা হয়।
সিকান্দার পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস, তাঁর পরিচালনায় এটা প্রথম কাজ সালমানের। আরেক প্রথম, এতে রাশমিকা মান্দানা প্রথমবারের মতো হয়েছেন সালমানের নায়িকা। সিকান্দার নিয়ে শুরু থেকেই আশাবাদী বলিউড ভাইজান। মুক্তির আগেই তাঁর কণ্ঠে শোনা গিয়েছিল আত্মবিশ্বাসের সুর। জোর দিয়ে বলেছিলেন, ২০০ কোটির বেশি ব্যবসা করবে সিকান্দার। অনলাইনে ফাঁস হওয়ার পর কী প্রভাব পড়ে, সেটাই এখন দেখার বিষয়।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
২১ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
১ দিন আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
১ দিন আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
১ দিন আগে