
বলিউডের সঙ্গে অন্ধকার দুনিয়ার যোগাযোগ অনেক পুরোনো। অনেক তারকার নাম জড়িয়েছে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে। আমির খানও একবার অপরাধ জগতের লোকজনের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছিলেন। বেশ ভয় পেলেও তাদের ডাকে সাড়া দেননি অভিনেতা। কী হয়েছিল তারপর? সম্প্রতি এক সাক্ষাৎকারে ওই সময়ের কথা জানিয়েছেন আমির।
১৯৮৮ সালে ‘কেয়ামত সে কেয়ামত’ সিনেমা দিয়ে আমিরের সাফল্যের শুরু। এরপর আরও বেশ কিছু সফল সিনেমার কল্যাণে আমিরের নামডাক ততদিনে ছড়িয়ে পড়েছে। দুবাইয়ের আন্ডারওয়ার্ল্ডের লোকজনও তাকে চিনে ফেলেছে। ১৯৯০ সালের দিকে তাদের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছিলেন আমির।
মধ্যপ্রাচ্যে একটি বিশেষ পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছিল আমিরকে। আন্ডারওয়ার্ল্ডের লোকেরা একাধিকবার দেখা করে আমিরকে সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করেছিল।
সম্প্রতি দ্য লালানটপের সঙ্গে কথোপকথনে আমিরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কখনও আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকি পেয়েছেন কিনা। আমির খান জানান, হুমকি তিনি পাননি, তবে একবার আন্ডারওয়ার্ল্ডের পার্টির আমন্ত্রণ পেয়েছিলেন।
ওই সময়ের ঘটনা জানিয়ে আমির খান বলেন, ‘আমি শারজাহ কিংবা দুবাইয়ে একটি পার্টিতে যাওয়ার আমন্ত্রণ পেয়েছিলাম। কিছু লোক শুটিং চলাকালীন আমার সঙ্গে দেখা করতে এসেছিল, ওরা আন্ডারওয়ার্ল্ডের লোক ছিল। আমি তাদের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছিলাম।’
আমির জানিয়েছেন, তাঁরা দাউদ ইব্রাহিমের লোক ছিল কিনা, তা তিনি জানতেন না। আমন্ত্রণ পেয়ে আমির বলেছিলেন, ‘আপনারা যদি আমাকে জোর করে নিয়ে যেতে পারেন, ঠিক আছে। তা না হলে, আমি নিজের ইচ্ছায় যাব না।’
আমির রাজি না হওয়ায় তাঁকে নানা রকমের প্রলোভন দেওয়া হয়েছিল। একবার নয়, একাধিকবার আমিরের সঙ্গে দেখা করেছিল তারা। একপর্যায়ে তাদের সুর পাল্টে যায়। আমিরকে কড়া ভাষায় বলা হয়, ‘আপনাকে আসতেই হবে। কারণ ঘোষণা হয়ে গেছে—আপনি আসছেন, এখন সম্মানের প্রশ্ন। এটাই আপনাকে শেষবারের মতো প্রস্তাব দিচ্ছি।’
শুনে আমির বলেছিলেন, ‘এক মাস ধরে আপনারা আমাকে বলে চলেছেন। আর আমি প্রথম থেকেই বলছি, আমি যাব না। আপনারা ক্ষমতাশালী। আপনারা এর জন্য আমাকে মারধর করতেই পারেন। আমার হাত-পা বেঁধে নিয়ে যেতে পারেন। কিন্তু আমি স্বেচ্ছায় যাব না।’
এরপর আমিরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল তারা। কিন্তু এ ঘটনা ভীষণ ভয় পাইয়ে দিয়েছিল আমিরকে। পরিবারের জন্য আতঙ্কে থাকতেন।

২৪ জুলাই ঢাকায় গান শোনাবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। এমনটা গত মাসেই জানিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ। এবার জানা গেল এই কনসার্টে আতিফের সঙ্গে আরও পারফর্ম করবে দেশের দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ। আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে ভেন্যুর নাম, পাশাপাশি শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।
৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
অ্যানিমেশনপ্রেমীদের কাছে ‘মোয়ানা’ খুবই জনপ্রিয় নাম। মোয়ানার সেই জাদুকরি দুনিয়া এবার জীবন্ত হয়ে বড় পর্দায় ফিরছে। ২০১৬ সালের কালজয়ী অ্যানিমেটেড গল্পটিকে বাস্তবের ফ্রেমে নিয়ে এসেছেন পরিচালক টমাস কেল। আজ ১০ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘মোয়ানা’র বহুল প্রতীক্ষিত লাইভ অ্যাকশন সংস্করণ। একই দিন থেকে সিনেমা
৮ ঘণ্টা আগে
ঢাকা থিয়েটারের ‘রঙমহাল’ নাটক দিয়ে প্রথমবার মঞ্চ নির্দেশক হিসেবে নাম লিখিয়েছেন ফারুক আহমেদ। আজ রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে রঙমহাল নাটকের ষষ্ঠ প্রদর্শনী।
১ দিন আগে