বিশ্বসুন্দরীর খেতাব পাওয়া বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশ করেছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ–আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদি। আজ বৃহস্পতিবার নিজে তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে ছবিগুলো পোস্ট করেন। সেখানে তিনি সুস্মিতাকে তাঁর ‘অর্ধাঙ্গিনী’ বলে পরিচয় করিয়ে দেন।
ললিত মোদি তাঁর টুইটে লিখেন, ‘পরিবারের সঙ্গে মালদ্বীপ, সার্ডিনিয়ায় ঝটিকা সফর শেষে এইমাত্র লন্ডনে ফিরলাম। এখানে আমার অর্ধাঙ্গিনী সুস্মিতা সেনের কথা না বললেই নয়। জীবনের একটি নতুন অধ্যায়ের শুরু।’
তবে তাঁর এই পোস্ট নিয়ে জল্পনা শুরু হলে আগের টুইটের মাত্র কয়েক মিনিটের মাথায় আরেকটি টুইট করেন ললিত। সেখানে তিনি লিখেন, ‘বিষয়টি পরিস্কার করার জন্য...আমরা কেবল একে অপরের সঙ্গে ডেটিং করেছি, এখনো বিয়ে করিনি। একদিন হয়তো সেটিও হয়ে যাবে।’
এর আগে, ২০১০ সালে ললিত মোদী ভারত ত্যাগ করেন। সে সময় তাঁর বিরুদ্ধে বিপুল পরিমাণ কর ফাঁকির অভিযোগ আনা হয়েছিল। তার পর থেকেই ললিত মোদি লন্ডনে বসবাস করে আসছেন।
বলিউড নায়িকা সুস্মিতা সেন ১৯৯৪ সালে মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন। তার ২ বছর পর ১৯৯৬ সালে দাস্তাক সিনেমার মধ্য দিয়ে তাঁর বলিউড যাত্রা শুরু। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে—বিবি নম্বর ওয়ান, ডু নট ডিস্টার্ব, ম্যায় হু না, ম্যায় নে পেয়ার কিউ কিয়া, তুমকো না ভুল পায়েঙ্গে এবং নো প্রবলেম।
ললিত মোদির সঙ্গে গাঁটছড়া বাঁধার আগে সুস্মিতা সেন আলিশা এবং রিনি নামে দুই কন্যা সন্তানকে দত্তক নেন। রিনিকে দত্তক নেন ২০০০ সালে এবং আলিশাকে দত্তক নেন ২০১০ সালে।

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
১৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৮ ঘণ্টা আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
১৯ ঘণ্টা আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
২ দিন আগে