আলিয়া মা হতে চলেছেন সুখবর দেওয়ার পর থেকেই আলোচনায় হবু বাবা রণবীর কাপুর। আপকামিং ছবি ‘শামশেরা’র প্রথম গানে শিশুদের সঙ্গে পা মেলাতে দেখা গেছে অভিনেতাকে। এ ছাড়া নতুন এক সাক্ষাৎকারে রণবীর বললেন, বাচ্চাদের সঙ্গে তাঁর সখ্যর কথা।
সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমের পক্ষ থেকে রণবীরকে প্রশ্ন করা হয়, তিনি বাচ্চাদের সঙ্গে কতটা ভালো? উত্তরে রণবীর বলেন, ‘আমার তো মনে হয় আমি বাচ্চাদের সঙ্গে বেশ ভালো। আমার দুই ছোট কাজিন আরমান আর আদরের (রণবীরের পিসি রিমা কাপুরের দুই সন্তান) বড় হয়ে ওঠার সময় ওরা তো আমার লেজুড় ছিল। আমি যেখানে যেতাম, ওরা পিছু পিছু যেত। আমার কথা খুব মানত। মনে হয় ওদের সঙ্গে ভালোই ছিলাম।’
রণবীর আরও বলেন, ‘আমার বোনের মেয়ে সামারা এখন ১১ বছরের। ও একটু লাজুক। দিল্লিতে থাকে। কিন্তু ওর বেড়ে ওঠার সময়ে আমরা খুব কাছের ছিলাম। আমার বিশ্বাস বাচ্চাদের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। আমি কুল আংকেল। যদিও আংকেল ডাকটা পছন্দ নয় আমার। আমি ওদেরকে বলি আমাকে আরকে বলে ডাকতে। এতে কেউ আমাকে বয়স্ক ভাবতে পারবে না।’
গত সোমবার (২৭ জুন) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন আলিয়া ভাট। সেখানে দেখা যাচ্ছে, চিকিৎসকের চেম্বারে পরীক্ষা করাচ্ছেন তিনি। সোনোগ্রাফির ছবি ভেসে উঠছে কম্পিউটার স্ক্রিনে, আর ছবিতে স্পষ্ট ইঙ্গিত সন্তানসম্ভবা আলিয়া। ছবির ক্যাপশনে আলিয়া লিখেও দিয়েছেন, ‘আওয়ার বেবি..... কামিং সুন’।
২০১৭ সালে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং সেট থেকে শুরু হয় রণবীর-আলিয়ার প্রেম। আর এই সম্পর্ক প্রকাশ্যে আসে ২০১৮ সালে। আরেক তারকা সোনম কাপুরের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় রণবীর-আলিয়াকে। এরপর বিভিন্ন অনুষ্ঠানে দুই পরিবারের নানা কিছুতে তাঁদের একসঙ্গে দেখা যায়। অবশেষে গত ১৪ এপ্রিল ভালোবাসা বিয়ের পূর্ণতা পায়।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৫ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৬ ঘণ্টা আগে