ভারতজুড়ে মুক্তি পেল শাহরুখ খানের ‘পাঠান’। এই ছবির মধ্য দিয়ে প্রায় চার বছর পর সিনেমা মুক্তি পেল বলিউড বাদশাহর। কাজেই ‘পাঠান’ নিয়ে শাহরুখভক্তদের উচ্ছ্বাস একটু বেশিই।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, আজ বুধবার প্রথম দিনের প্রথম শো থেকেই সিনেমা হলগুলোতে দর্শকের ভিড় ছিল উপচে পড়া। দেশের নানা প্রান্ত থেকে আসছে এমন খবর।

সকাল ৭টার দিকে শুরু হয় ‘পাঠান’ সিনেমার প্রথম শো। শো শেষে বের হয়ে শাহরুখের অভিনয়ের প্রশংসা করেন দর্শক। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট আসছে। ‘পাঠান’ সম্পর্কে অনুরাগীরা বলছেন, শাহরুখের অভিনয় দারুণ ছিল। দীপিকা আর জন আব্রাহামও দুর্দান্ত অভিনয় করেছেন বলে লিখেছেন অনেকে।
এদিকে মঙ্গলবার রাতে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল ছবির স্ক্রিনিংয়ের। সেখানে দীপিকা, শাহরুখসহ আরও অনেকে ছিলেন।

দেশজুড়ে বুধবার মুক্তি দেওয়া হয় ‘পাঠান’। মুম্বাই, দিল্লি, কলকাতাসহ সব বড় শহরেই চলছে ছবিটি নিয়ে উন্মাদনা। প্রথম দিনের প্রথম শো দেখার জন্য সিনেমা হলে হাজির হন প্রচুর দর্শক। তবে মুক্তির আগে থেকেই বিতর্কও কম হয়নি ‘পাঠান’ নিয়ে। কট্টর হিন্দুত্ববাদী দলগুলোর পক্ষ থেকে ছবিটি বয়কটেরও ডাক দেওয়া হয়। ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোন কেন গেরুয়া রঙের বিকিনি পরেছেন, তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ‘গেরুয়া’ রঙের কারণে হিন্দুধর্মের অবমাননা হয়েছে বলে দাবি করে বিভিন্ন রাজনৈতিক দল ছবিটি বয়কটের ডাক দেয়।
এই সম্পর্কিত আরও পড়ুন:

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২৯ মিনিট আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১২ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১২ ঘণ্টা আগে