দীর্ঘ প্রতীক্ষার পর আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’। প্রথম শো থেকেই দর্শকে পূর্ণ হলগুলো। এই সিনেমা দিয়েই চার বছর পর প্রেক্ষাগৃহে ফিরেছেন বলিউড বাদশা। হলে যাওয়া সিনেমাপ্রেমীদের জন্য চমক ছিল আরও। ‘পাঠান’ প্রদর্শনীর শুরুতেই প্রকাশ করা হয়েছে সালমান খানের পরবর্তী সিনেমা ‘কিসি কা ভাই কিসি কা জান’-এর টিজার।
হাতে সিগনেচার রিস্টলেট, লম্বা চুল। মরুভূমির ওপর দিয়ে হেঁটে আসছেন তিনি। পর্দার আড়াল থেকে দেখা যাচ্ছে নায়িকা পূজা হেগড়েকে। মরুভূমির ওপরেই তাঁকে কাছে টেনে নিলেন ভাইজান। সালমান-পূজার রোমান্সের সঙ্গে ১ মিনিট ৪০ সেকেন্ডের টিজারটিতে দেখা গেছে দুর্দান্ত অ্যাকশন।
‘কিসি কা ভাই কিসি কা জান’ দিয়ে ঈদের সময় প্রেক্ষাগৃহে ফিরছেন বলিউড ভাইজান। সর্বশেষ ঈদের সময় মুক্তি পেয়েছিল সালমান অভিনীত ‘ভারত’ সিনেমাটি। ফারহাদ সামজি পরিচালিত এই সিনেমায় আরও রয়েছেন ভেঙ্কটেশ ডগ্গুবতি, পূজা হেগড়ে, জগপতি বাবু, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং, অভিমন্যু সিং, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, জসসি গিল, পালক তিওয়ারি ও শেহনাজ গিল। এই সিনেমা দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন শেহনাজ গিল।

প্রতি ঈদেই ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ সাজানো হয় বর্ণিল আয়োজনে। রোজার ঈদের জন্য নির্মিত ইত্যাদির নতুন পর্বেও থাকবে নানা চমক। ইত্যাদির দর্শকপর্বের অতিথি হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে অভিনয় করবেন তিনি।
২ ঘণ্টা আগে
ঈদে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা মুক্তি পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস ও নির্মাতা আবু হায়াত মাহমুদ বদ্ধপরিকর—এই রোজার ঈদেই মুক্তি দেওয়া হবে প্রিন্স। এদিকে রোজা শুরু হয়ে গেছে। এগিয়ে আসছে ঈদ। তাই দম ফেলার সুযোগ নেই...
২ ঘণ্টা আগে
বলিউডে বছরজুড়ে যত বায়োপিক মুক্তি পায়, তাতে প্রাধান্য পায় ঐতিহাসিক ব্যক্তিত্ব, যোদ্ধা, খেলোয়াড় আর অপরাধীদের জীবনী। সংগীতশিল্পীদের নিয়ে খুব কমই কাজ হয়েছে বলিউডে। কয়েক বছর ধরে কিশোর কুমারের বায়োপিক তৈরির চেষ্টা করছেন অনুরাগ বসু। তাতে আমির খান থাকবেন বলে জানা গিয়েছিল।
২ ঘণ্টা আগে
লাগেজে মদের বোতল থাকায় বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে ঘটনার সত্যতা অস্বীকার করে অভিনেত্রী জানালেন, অসত্য সংবাদ প্রকাশ এবং মানহানির চেষ্টা করায় আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি।
১৯ ঘণ্টা আগে