এ মাসেই মুক্তি পেতে যাচ্ছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সিনেমা ‘তেজস’। আজ প্রকাশ্যে এসেছে সিনেমার টিজার। টিজারটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন পরিচালক সর্বেশ মেওয়ারা। যেখানে কঙ্গনাকে বিমানবাহিনীর অফিসার তেজস গিলের চরিত্রে দেখা যাবে।
টিজার প্রকাশ্যে আসার সঙ্গে ঘোষণা করা হয়েছে ছবি মুক্তির তারিখও। টাইগার শ্রফের ‘গণপথ’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে তেজস মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে ১ সপ্তাহ। আগামী ২৭ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।
টিজার প্রকাশের আগে কঙ্গনা সিনেমাটির একটি নতুন পোস্টারও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্যাপশনে লিখেছেন, ‘যখনই দেশের কথা আসবে, তখনই সব সীমা অতিক্রম করে যাবে।’ পোস্টারে ভারতীয় বিমানবাহিনীর ইউনিফর্মেই দেখা মেলে কঙ্গনার।
৩ বছর ধরে মুক্তির তালিকায় ছিল ‘তেজস’। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালের ডিসেম্বরে।
সেই সময়, সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কঙ্গনা জানিয়েছিলেন, ‘তেজস তৈরি হচ্ছে দুর্দান্ত গল্প নিয়ে, যেখানে আমার সুযোগ হয়েছে বিমানবাহিনীর পাইলটের চরিত্রে অভিনয় করার। আমি এমন একটি চলচ্চিত্রের অংশ হতে পেরে সম্মানিত। এই সিনেমা এই সমস্ত সাহসী পুরুষ ও নারীদের কথা বলে, যাঁরা প্রতিদিন এই ইউনিফর্মের কর্তব্যের জন্য প্রচুর ত্যাগ স্বীকার করে চলেছেন।’
‘গণপত’ সিনেমার সঙ্গে সংঘর্ষ এড়াতেই ছবির মুক্তি ২০ অক্টোবর করা হয়েছে বলে মনে করছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষকেরা। বিকাশ বহেল পরিচালিত গণপতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন টাইগার শ্রফ, কৃতি শ্যানন এবং অমিতাভ বচ্চন।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
৯ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
১০ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
১০ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
১১ ঘণ্টা আগে