২০১৩ সালে মুক্তি পাওয়া মালয়ালম সিনেমা ‘দৃশ্যম’ স্তব্ধ করে দিয়েছিল সবাইকে। গল্পে যেমন ছিল থ্রিলারের স্বাদ, তেমনি ছিল পারিবারিক বন্ধনের আবেগ। মোহনলাল অভিনীত সিনেমাটি পরবর্তী সময়ে কন্নড়, তেলুগু, তামিল, হিন্দি, মান্দারিনসহ বিভিন্ন ভাষায় রিমেক হয়েছে। এসেছে সিকুয়েল। ২০২১ সালে দৃশ্যমের দ্বিতীয় পর্ব মুক্তির পর এবার আসছে তৃতীয় পর্ব। এটি দিয়ে শেষ হবে দৃশ্যমের জার্নি।
গত বছরের ডিসেম্বরে ‘দৃশ্যম ৩’-এর শুটিং শেষ করেছেন মোহনলাল। মুক্তির কথা ছিল ১০ এপ্রিল। তবে এটি দেখার জন্য দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। প্রযোজনা প্রতিষ্ঠান আশীর্বাদ সিনেমাস গতকাল জানায়, প্রায় দেড় মাস পিছিয়ে ২১ মে সিনেমাটির নতুন মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।
২১ মে মোহনলালের জন্মদিন। নির্মাতারা মনে করছেন, মোহনলালের জন্মদিনে দৃশ্যম ৩ মুক্তি পাওয়াটা ভক্তদের জন্য সবচেয়ে বড় উপহার হবে। এতে সিনেমার হাইপ আরও কয়েক গুণ বেড়ে যাবে বলে আশা করছেন পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান।
জানা গেছে, দৃশ্যম ৩-এর মুক্তির তারিখ পেছানোর ক্ষেত্রে রয়েছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাব। পরিবর্তিত পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোতে সিনেমা মুক্তির ক্ষেত্রে বর্তমানে কিছু সেন্সরশিপ বা ডিস্ট্রিবিউশন-সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। মালয়ালম সিনেমার একটি বিশাল বাজার রয়েছে মধ্যপ্রাচ্যে। তাই সেই বাজারকে সুরক্ষিত করতেই মুক্তির তারিখ সমন্বয় করা হয়েছে।
জর্জকুট্টি নামের একজন কেব্ল টেলিভিশন অপারেটরের গল্প দৃশ্যম। পরিবার নিয়ে তার সুখের জীবন। একদিন স্ত্রী ও বড় মেয়ে বাধ্য হয়ে একটি অপরাধে জড়িয়ে পড়ে। পরিবারকে রক্ষার জন্য অসাধারণ পদক্ষেপ নেয় জর্জকুট্টি। দৃশ্যমের দ্বিতীয় পর্বে কয়েক বছর পরের ঘটনা তুলে ধরা হয়। পুলিশ তখনো পরিবারটিকে তাড়া করে বেড়ালেও জর্জকুট্টির কাছে পরাস্ত হয়। তৃতীয় কিস্তিটি প্রথম পর্বের মতোই আবেগঘন হবে। ২৯ এপ্রিল আসবে টিজার।

পশ্চিমবঙ্গের প্রখ্যাত নির্মাতা গৌতম ঘোষ ও বাংলাদেশি প্রযোজক হাবিবুর রহমান খান এ পর্যন্ত একসঙ্গে তিনটি সিনেমা নির্মাণ করেছেন। ‘পদ্মা নদীর মাঝি’, ‘মনের মানুষ’ ও ‘শঙ্খচিল’-এর পর আরেকটি সিনেমা নিয়ে পরিকল্পনা করছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
ক্যানসার প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রকাশিত হলো ‘মিতু জিতুর গল্প’ শিরোনামের গান। লিখেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক কাজী সালেহীন। সুর ও সংগীত পরিচালনা, মিক্সিং-মাস্টারিংসহ সার্বিক তত্ত্বাবধান করেছেন এস কে সমীর।
৪ ঘণ্টা আগে
অ্যানিমেপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছে ‘পোকেমন’। সম্প্রতি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত পোকেমন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে পোকেমন নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপাল। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলেন জনপ্রিয় কে-পপ ব্যান্ড স্ট্রে কিডসের অন্যতম সদস্য লি নো। বন্যাদুর্গতদের জরুরি ত্রাণ ও সহায়তার জন্য ১০০ মিলিয়ন ওন ব্যক্তিগত অনুদান দিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে