প্রতিবছরই সংগীতসফরে একাধিকবার দেশের বাইরে যান ব্যান্ড তারকা নগর বাউল জেমস। আগামী জুলাইয়ে তিনি যাচ্ছেন ইউরোপ ট্যুরে। লন্ডন কনসার্ট দিয়ে শুরু হবে তাঁর এই সংগীতসফর।
২৫ জুলাই লন্ডনের সিটি প্যাভিলিয়নে গান শোনানোর পর পর্তুগালের প্রবাসী দর্শকদের মাতাবেন জেমস। ২৬ জুলাই দেশটির লিসবনের অন্যতম প্রধান ভেন্যু লিসবোয়া আও ভিভোতে অনুষ্ঠিত হবে ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট ২০২৬’। এ কনসার্টের মাধ্যমে এবারই প্রথম পর্তুগালে কনসার্ট করতে যাচ্ছেন জেমস।
কনসার্টটি আয়োজন করছে কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলা। গত রোববার স্থানীয় সময় সন্ধ্যায় লিসবনের অ্যাভিনিউ রোমায় এক সংবাদ সম্মেলনে নগর বাউলের কনসার্ট নিয়ে সার্বিক পরিকল্পনা, নিরাপত্তাব্যবস্থা এবং দর্শক সেবার বিষয়গুলো তুলে ধরেন আয়োজকেরা। তাঁদের দাবি, পর্তুগালে এত বড় পরিসরে বাংলা গানের কনসার্ট এবারই প্রথম।
জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, ২২ জুলাই ইউরোপ ট্যুরের উদ্দেশে রওনা দেবে ব্যান্ড নগর বাউল। লন্ডন, লিসবনসহ ইউরোপের আরও কিছু শহরে গান গাওয়ার কথা চলছে জেমসের।
ইউরোপের কনসার্টের পর সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবেন জেমস। আগামী ১২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে ‘জেমস অ্যান্ড ফসিলস লাইভ ইন সিডনি’ কনসার্টে গাইবেন তিনি। এই কনসার্টে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন পশ্চিমবঙ্গের ফসিলস ব্যান্ডের রুপম ইসলাম। জেমস ও রুপম এর আগে একসঙ্গে একাধিক কনসার্টে পারফর্ম করলেও অস্ট্রেলিয়াতে এবারই প্রথম।
সিডনির কনসার্টটি আয়োজন করেছে বেঙ্গলি সিনেক্লাব অস্ট্রেলিয়া। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ট্রেলিয়াতে বাংলা রক গানের সবচেয়ে বড়, সবচেয়ে মর্যাদাপূর্ণ ইভেন্ট হতে চলেছে এটি।

নির্বাচনী সংস্কার ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
১১ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
১১ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
১১ ঘণ্টা আগে