রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে আজই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং ভারতীয় আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সেখানে। দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীসহ বলিউডের অনেকেরই হাজির থাকার কথা রয়েছে এই বিয়েতে। তাই সেখানে থাকছে কড়া নিরাপত্তাব্যবস্থা। সেসব তো সবারই জানা, কিন্তু রাঘব-পরিণীতির বিয়ের মেনুতে কী কী থাকছে, তা জানিয়েছে বলিউড লাইফ।
বলিউড লাইফ জানিয়েছে, কনে পরিণীতি তাঁর দুই ভাই শিবাং ও সহজের সঙ্গে মিলে বিয়ের মেনু ঠিক করেছেন। অতিথিরা কী পছন্দ করতে পারেন, তাঁদের কী চাহিদা থাকবে সেসব ভেবেই এই মেনু ঠিক করা হয়েছে। ইন্টারন্যাশনাল কুইজিন তো থাকছেই, সঙ্গে থাকবে পাঞ্জাবি ও রাজস্থানের খানাপিনা। বয়স্কদের জন্য বিশেষ ও স্বাস্থ্যকর মেনুর ব্যবস্থাও করা হয়েছে তাঁদের স্বাস্থ্যের কথা ভেবে।
এদিকে গতকাল শনিবার রাতে ছিল সংগীতের অনুষ্ঠান। নাচ-গান ও লোভনীয় সব খাবারের সঙ্গে দুর্দান্ত আয়োজন করা হয়েছিল দুই পরিবারের পক্ষ থেকেই।
খাবারের মেনুতেও চিল বড় চমক। নব্বইয়ের দশকের ছাপ রাখা হয়েছিল তাতে। ছিল একাধিক চাট কাউন্টার, একটি ম্যাগির কাউন্টার, ক্যানডি ফ্লস কাউন্টার এবং নব্বইয়ের দশকের থিম অনুসারে আরও কিছু জিভে জল আনা ও মজাদার খাবারের আইটেম ছিল। সঙ্গে ছিল লাইভ কাউন্টারে দেশি-বিদেশি কুইজিন।
এ বিষয়ে বলে রাখা ভালো, নিজের বিয়ের সমস্ত প্রস্তুতির দিকে নিজেই নজর রেখেছিলেন পরিণীতি। কোথায় কী হবে, কেমনভাবে হবে—সবটা তিনিই বলেছেন, প্রতিটা ছোটখাটো বিষয় তিনি নিজে খেয়াল রেখেছেন।
ইতিমধ্যেই রাঘব-পরিণীতির বিয়েতে অংশ নিতে অতিথিরা আসতে শুরু করেছেন। শনিবার থেকেই তাঁরা আসতে শুরু করেছেন। তবে এখনো পর্যন্ত পরিণীতির দিদি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া আসেননি। তিনি আদৌ আসবেন কি না, তা নিয়েও বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। না এলেও ইতিমধ্যেই ছোট বোনের জন্য শুভেচ্ছাবার্তা পাঠিয়ে দিয়েছেন দেশি গার্ল। তাঁর একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তাঁকে।

দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
৯ ঘণ্টা আগে
চলতি বছরে ৩৫ বছরে পা দিয়েছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। এ উপলক্ষে দলটি নানা আয়োজন সাজিয়েছে। একই সঙ্গে এ বছর শততম মঞ্চায়ন হবে দলটির অন্যতম জনপ্রিয় প্রযোজনা ‘আমিনা সুন্দরী’র।
৯ ঘণ্টা আগে
পশ্চিমা গণমাধ্যমে মুসলিমদের নিয়ে প্রচলিত একপেশে ধারণাকে ভাঙতে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’। ১১ অক্টোবর ম্যানহাটানের এসভিএ থিয়েটারে বসবে এক দিনের এই ব্যতিক্রমী উৎসব।
৯ ঘণ্টা আগে
এ বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (আইএফএফআর) দিয়ে যাত্রা শুরু হয় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার। গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি।
৯ ঘণ্টা আগে