দীর্ঘদিন চুটিয়ে প্রেমের পর আজ বুধবার বিয়ের সেরেছেন ভারতীয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। পাত্র দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানি। দক্ষিণ গোয়ার আইটিসি হোটেলে বসে তাদের বিয়ের আসর।
বিয়ের মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রাকুল-জ্যাকি দুজনেই। সঙ্গে তাঁরা ক্যাপশনে লিখেছেন, ‘এখন থেকে আমার এবং চিরদিনের জন্য।’
ছবির মন্তব্যের ঘরে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের শোবিজ তারকারা। ভালোবাসার ইমুজি জুড়ে দিয়েছেন, জ্যাকুলিন ফার্নান্দেজ থেকে রীতেশ দেশমুখ।
আজ বিকেলে ভারতের গোয়ায় পাঞ্জাবি রীতি মেনে বিয়ে সারেন তাঁরা। বিয়েতে দুই পরিবারের সদস্যদের বাইরে দেখা গেছে একাধিক বলিউড তারকাকে।
পরিবার, ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের বাইরে উপস্থিত ছিলেন শিল্পা শেঠি, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, বরুণ ধাওয়ান, অনন্যা পাণ্ডে, আদিত্য রায় কাপুর, আয়ুষ্মান খুরানা, অর্জুন খুরানা, ডেভিড ধাওয়ান প্রমুখ।
গত ১৯ ফেব্রুয়ারি থেকে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। ১৯ তারিখ হলুদ ও ২০ তারিখ সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে রাকুল প্রীতের জন্মদিনে এক ইনস্টাগ্রাম পোস্টে প্রেমের বিষয়টি জানান প্রেমিক জ্যাকি ভগনানি। এরপর থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিয়মিত দেখা গেছে দুজনকে।
রাকুল প্রীতকে সামনে ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইন্ডিয়ান’ সিনেমার সিকুয়্যাল ‘ইন্ডিয়ান ২’ সিনেমায় দেখা যাবে। এতে কমল হাসানের বিপরীতে অভিনয় করেছেন প্রীত। কমল হাসান ছাড়াও এতে আরও অভিনয় করেছেন—ববি সিমহা ও প্রিয়া ভবানী।
শুধু হিন্দি ভাষায় নয়, তেলুগু, তামিল এবং কন্নড় ভাষার সিনেমাতেও তুমুল জনপ্রিয় রাকুল প্রীত। বলিউডে ক্যারিয়ার শুরু করার আগে তিনি দক্ষিণ ভারতের সিনেমায় পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০১৪ সালে ‘ইয়ারিয়া’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। বলিউডেও বেশ সফল তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী অলকা ইয়াগনিকের একটি ভিডিও প্রকাশ পাওয়ার পর তাঁর ভক্তদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কিংবদন্তি এই সংগীতশিল্পীকে হুইলচেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং চলাফেরার জন্য তিনি অন্যের সাহায্য নিচ্ছেন।
১ ঘণ্টা আগে
সিনেমার অভাবে সারা বছর দর্শকখরায় ভুগলেও ঈদের সময় জমজমাট হয়ে ওঠে দেশের প্রেক্ষাগৃহগুলো। নির্মাতারাও বড় বাজেটের সিনেমা নির্মাণ করেন ঈদ সামনে রেখে। তবে প্রেক্ষাগৃহে সারা বছর দর্শক ধরে রাখতে নিয়মিত বড় বাজেটের সিনেমা মুক্তি দেওয়ার কথা দীর্ঘদিন ধরে বলে আসছেন হলমালিক থেকে শুরু করে সিনেমাসংশ্লিষ্টরা।
৩ ঘণ্টা আগে
পদাতিক নাট্য সংসদের আয়োজনে আজ থেকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা ২০২৬’। ছয় দিনব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে ৬ নাট্যদলের ৬টি নাটক। এ ছাড়া প্রতিবছরের মতো এ বছরেও নাটকে অবদানের জন্য দেওয়া হবে সম্মাননা স্মারক।
৪ ঘণ্টা আগে
এ বছর ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’-এ ভূষিত হয়েছেন জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিক। ২৩ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। পদ্মভূষণ পাওয়ার পর ইনস্টাগ্রামে অলকা জানান, গত কয়েক বছর তাঁর জীবন সহজ ছিল না। বিরল শ্রবণ সমস্যার...
৫ ঘণ্টা আগে