সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খান বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এই খবর কিছুদিন আগেই শোনা গিয়েছিল। করণ জোহর প্রযোজিত সিনেমাটি পরিচালনা করার কথা রয়েছে বোমান ইরানির ছেলে কায়োজের। নাম ঠিক না হওয়া সিনেমাটির ব্যাপারে এবার এল নতুন আরেক তথ্য। শোনা যাচ্ছে, এতে মুখ্য চরিত্রে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী কাজল। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুসারে, করণ জোহরের পরবর্তী প্রযোজনায় স্বাক্ষর করেছেন কাজল। এতে ইব্রাহিমের সঙ্গে অভিনয় করবেন এই অভিনেত্রী। সিনেমাটি কাশ্মীরি সন্ত্রাসবাদকে কেন্দ্র করে একটি থ্রিলার ড্রামা হবে বলে দাবি করা হয়েছে এবং আগামী বছরের শুরুতে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। প্রতিবেদনে আরও জানা যায়, কাজল এতে একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করবেন।
কাজল এর আগে ইব্রাহিমের বাবা সাইফ আলী খানের সাথে ‘দিল্লাগি, ‘হামেশা, ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ সহ বেশ কিছু ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই প্রথমবারের মতো সাইফপুত্র ইব্রাহিমের সঙ্গে কাজ করবেন তিনি। ইব্রাহিম অবশ্য এর জন্য অনেক আগে থেকেই প্রস্তুতিও শুরু করেছেন। এদিকে শাহরুখ খানের ‘মাই নেম ইজ খান’-এর ১২ বছর পর করণ জোহর ও কাজল একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।
বর্তমানে কারণ জোহরের পরিচালনায় তাঁর আসন্ন চলচ্চিত্র ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন ইব্রাহিম। এতে আরও অভিনয় করছেন আলিয়া ভাট, রণবীর সিং, শাবানা আজমি, ধর্মেন্দ্র ও জয়া বচ্চন।

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
১৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৮ ঘণ্টা আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
১৯ ঘণ্টা আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
২ দিন আগে