পাঠান সিনেমার মাধ্যমে সাড়া জাগিয়ে বছর শুরু করেছিলেন, শেষ হওয়ার তিন মাস আগে জওয়ানের মাধ্যমে বলিউড বক্স অফিসে রীতিমত সুনামি তৈরি করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। যে গতিতে এই সিনেমা আয় করছে, তা আগে কখনো দেখা যায়নি। ভারতে প্রথম সিনেমা হিসেবে তিন দিনে ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে জওয়ান।
বলিউড বক্স অফিসের তথ্যদাতা সাকনিল্ক বলছে, গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার মুক্তির দিন জওয়ান ভারতে ৭৫ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে ৫ কোটি ৫০ লাখ রুপি এসেছিল তামিল ভার্সন থেকে ও ৪ কোটি রুপি তেলুগু থেকে। শুক্রবার আয় খানিকটা কমে ৫৩ কোটি ২৩ লাখ রুপি হয়।
কিন্তু গতকাল শনিবার আবার জওয়ানের আয় ৭৫ কোটি রুপির কাছাকাছি চলে যায়। সাকনিল্কের তথ্য অনুযায়ী, এদিন জওয়ানের ৭৪ কোটি ৫ লাখ রুপির টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে হিন্দি ভার্সনে ৬৬ কোটি রুপি, তামিলে ৫ কোটি রুপি, আর তেলুগুতে ৩ কোটি ৫ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।
এর আগে কোনো হিন্দি সিনেমা শনিবার ৬৬ কোটি রুপি আয় করেনি। সেই অর্থে রেকর্ড গড়ল জওয়ান। এমনকি মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ আয় করা শাহরুখের বলিউডের সিনেমাও এটি। এত দিন ছিল পাঠান। নিজের রেকর্ড এবার নিজেই ভেঙেছেন বলিউড বাদশাহ।
অ্যাটলি পরিচালিত জওয়ানে শাহরুখ ছাড়াও আলো কেড়েছেন নয়নতারা ও বিজয় সেতুপতি। এ ছাড়া সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার এবং রিদ্ধি ডোগরা-রাও প্রশংসা কুড়াচ্ছেন। বিশেষ চরিত্রে দীপিকা পাড়ুকোনের উপস্থিতিও দর্শকদের প্রশংসা পেয়েছে। সিনেমাটি প্রযোজনা করেছে শাহরুখ এবং গৌরী খানের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট।
এদিকে, বছরের শেষে আরও একবার সিনেমা হলে আসার কথা রয়েছে শাহরুখ খানের। আগামী ২২ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’র। এতে তিনি প্রথমবার জুটি বাঁধলেন তাপসী পান্নুর সঙ্গে। এ ছাড়া সিনেমাটিতে আরও রয়েছেন ভিকি কৌশল।

এই ঈদে প্রচারের লক্ষ্যে তৈরি হলো নাটক ‘আদরের ভাই’। নাম ভূমিকায় অভিয়ন করেছেন নীলয় আলমগীর। ভাই-বোনের সম্পর্কের গল্প নিয়ে নির্মিত নাটকটিতে নীলয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি, চার বোনের ভূমিকায় তাহমিনা সুলতানা মৌ, ফাতেমা হীরা, মাফিয়া বীথি ও হীরামনি। সম্প্রতি পূবাইলে শুটিং শেষ হয়ে
৭ ঘণ্টা আগে
সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
১৭ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
১৭ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
১৭ ঘণ্টা আগে