
যশরাজ স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমা ‘ওয়ার ২’ নিয়ে উন্মাদনার পারদ চড়ছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শিগগিরই সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ওয়ার ২’ সিনেমার দৃশ্যধারণ শুরু হবে। সেখানে হৃতিক রোশনের সঙ্গে যোগ দেবেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দৃশ্যধারণের কাজ। তবে হৃতিক ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু করলেও জুনিয়র এনটিআর যোগ দেবেন মার্চ বা এপ্রিল মাস থেকে।
এদিকে পিঙ্কভিলা জানিয়েছে, জুনিয়র এনটিআর বর্তমানে জাহ্নবী কাপুরের সঙ্গে ‘দেবারা’র শুটিং করছেন। এর কাজ শেষ হওয়ার পর তিনি ‘ওয়ার ২’ সিনেমার শুটিংয়ে যোগ দেবেন। সূত্রের পক্ষ থেকে জানানো হয়েছে, জুনিয়র এনটিআর বর্তমানে তাঁর সমস্ত সময় ‘দেবারা’ সিনেমায় দিচ্ছেন। জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যেই এর শুটিং শেষ হয়ে যাবে বলেই জানা গেছে। এটা শেষ করে তিনি তাঁর পরবর্তী প্রজেক্টে হাত দেবেন।
আরও জানানো হয়েছে, মার্চ বা এপ্রিল থেকে ‘ওয়ার ২’-এর কাজ শুরু করবেন জুনিয়র এনটিআর। ‘ওয়ার ২’-এর পর আবার জুনিয়র এনটিআর প্রশান্ত নীলের পরিচালনায় ‘এনটিআর ৩১’-এর কাজ শুরু করবেন।
উল্লেখ্য, যশরাজ স্পাই ইউনিভার্সের ষষ্ঠ সিনেমা ‘ওয়ার ২’। ইতিমধ্যেই ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’, ‘টাইগার ৩’ মুক্তি পেয়েছে। পরবর্তী সময়ে আসতে যাচ্ছে এই স্পাই ইউনিভার্সের ‘পাঠান ভার্সেস টাইগার’।
প্রসঙ্গত, ‘ওয়ার’ মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। হৃতিক রোশন এবং টাইগার শ্রফ অভিনীত সিনেমাটি বক্স অফিসে তখন ৩০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছিল।

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
১২ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১৩ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১৪ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১৪ ঘণ্টা আগে