২০০১ সালের ১৪ ডিসেম্বর মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত ফ্যামিলি ড্রামা ‘কাভি খুশি কাভি গাম’। আজ এ ছবির বয়স ২০ বছর পূর্ণ হলো। এত বছর পরও ‘কাভি খুশি কাভি গাম’ সমান জনপ্রিয়।
ছবির প্রযোজক যশ জোহর। এতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, হৃত্বিক রোশন, কাজল ও কারিনা কাপুর খান। অতিথি চরিত্রে ছিলেন রানী মুখার্জি। ছবির ট্যাগ লাইন ছিল ‘ইটস অল অ্যাবাউট লাভিং পেরেন্টস’, বাবা-মাকে ভালোবাসা নিয়েই ছিল ছবির গল্প।
কাভি খুশি কাভি গাম ছবির ২০ বছর পূর্তি উপলক্ষে থাকছে ছবিটি নিয়ে জানা-অজানা কিছু তথ্য:
ছবিতে শাহরুখের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান খান। শাহরুখ খানের বড় ছেলের নামও আরিয়ান। যদিও এখনো বলিউডে অভিষেক ঘটেনি আরিয়ান খানের।
কাভি খুশি কাভি গাম ছবিতে প্রথমে অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে ওয়াহিদা রহমানের অভিনয় করার কথা ছিল। কিন্তু স্বামী মারা যাওয়ার কারণে ওয়াহিদা কিছুদিন শুটিং করার পর ছবিটি ছেড়ে দেন। এরপর তাঁর জায়গায় নেওয়া হয় অচলা সাঁচদেবকে।
ছবিতে কারিনা কাপুরের কলেজের সহপাঠী রবির চরিত্রে অভিনয়ের জন্য জন আব্রাহামকে প্রস্তাব দেওয়া হয়েছিল। জন ওই প্রস্তাবে রাজি হননি। এরপর নেওয়া হয় বিকাশ শেঠিকে।
কাভি খুশি কাভি গাম ছবিতে একটি অতিথি চরিত্রে কারিনা কাপুরের সঙ্গে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন। অভিষেকের দৃশ্যগুলো পরবর্তী সময়ে বাদ দেওয়া হয়। অভিষেকই চেয়েছিলেন তিনি যেন এই ছোট চরিত্রে না থাকেন।
একটি ফ্ল্যাশব্যাক দৃশ্যে জন্মদিনের পার্টিতে ‘আতি কেয়া খান্ডালা’ গান গাইতে শোনা যায় অমিতাভ-জয়াকে। ফ্ল্যাশব্যাকের ওই ঘটনা ছিল ১৯৯১ সালের। অথচ আতি কেয়া খান্ডালা গানটি যে ছবিতে ব্যবহার করা হয়েছে, সেই ‘গুলাম’ মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে।
কাভি খুশি কাভি গাম ছবিতে কারিনা কাপুরের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন মালবিকা রাজ। পেশায় মডেল সেই ছোট্ট মালবিকাকে এই বছর ‘স্কোয়াড’ ছবিতে দেখা গেছে।
ছবিতে হৃত্বিক রোশনের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন কবিশ মজুমদার। বড় হয়ে ‘ম্যায় তেরা হিরো’ ছবিতে অভিনয় করেছেন কবিশ।

ঈদ উপলক্ষে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছিল মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’। এবার সিনেমাটি মুক্তি পাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে। আজ থেকে দেশের ৩০টি হলে দেখা যাবে রাক্ষস। রোমান্টিক থ্রিলার ঘরানার এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তাঁর নায়িকা হয়েছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা...
১৬ ঘণ্টা আগে
হলমালিকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’। ঈদের দিন সিনেমা চালাতে না পারায় অনেক হলে ভাঙচুরের ঘটনায় ক্ষতির মুখে পড়েছেন হলমালিকেরা। এ নিয়ে হলমালিকেরা প্রিন্সের প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রদর্শক সমিতিতে। গত বুধবার হলমালিকদের নিয়ে এক সভার আয়োজন করে প্রদর্শক সমিতি।
১৬ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায়ের উপস্থাপনায় শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘অণিমার গানঘর’। কোলাহল কমিউনিকেশন প্ল্যাটফর্মের জন্য নির্মিত অনুষ্ঠানটিতে সংস্কৃতিজগতের বিভিন্ন শাখার গুণী ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন অণিমা। বৈঠকি আলাপের আঙ্গিকে...
১৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৬ ঘণ্টা আগে