
ভারতে চলা মহাকুম্ভে মালাবিক্রেতা মোনালিসার ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। শ্যামবর্ণের তরুণীর বাদামি চোখের মণি, উজ্জ্বল হাসি মন কেড়েছে নেটিজেনদের। অনেকে পোস্ট দিচ্ছেন এই অপরূপাকে নিয়ে। শোনা যাচ্ছে, বলিউডেও নাকি ডাক পড়েছে তাঁর। এবার তাঁকে নিয়ে মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।
মোনালিসার রূপের প্রশংসা করলেন ‘কন্ট্রোভার্সি’ খ্যাত কঙ্গনা। পাশাপাশি বলিউডে শ্যামলা সুন্দরীদের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন। দীপিকা পাড়ুকোন, বিপাশা বসু, কাজলের মতো ‘ডাস্কি বিউটি’র নামও টেনে আনেন কঙ্গনা।
মোনালিসার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন কঙ্গনা। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, নিজের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নেট দুনিয়ায় আকর্ষণ হয়ে উঠেছেন মোনালিসা। তাঁর ছবি তোলার জন্য মানুষ যেভাবে হেনস্তা করছে, তা মোটেই সমর্থন করছি না। কিন্তু একটা প্রশ্ন করতেই হবে, রুপালি দুনিয়ায় কি আর ভারতীয় শ্যামলা সুন্দরীদের প্রতিনিধিত্ব কেউ করে?’
কঙ্গনা আরও লেখেন, ‘একসময় অনু অগ্রবাল, কাজল, বিপাশা বসু ও রানি মুখোপাধ্যায় এমনকি দীপিকা পাড়ুকোনকে মানুষ যেমন ভালোবাসা দিয়েছে, তেমন কি এই প্রজন্মে হচ্ছে?’
একসময় বলিউডের শ্যামলা সুন্দরীরা বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে ফরসা হয়ে উঠেছেন বলেও মন্তব্য করেন কঙ্গনা। তবে তাঁদের মুখে আগের সেই উজ্জ্বলতা নেই বলেও উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গ টেনে কঙ্গনা বলিউডের শ্যামলা অভিনেত্রীদের গ্রহণ করার বিষয়ে প্রশ্ন করেন। ‘মোনালিসাকে যেভাবে গ্রহণ করা হলো, কেন নতুন প্রজন্মের শ্যামলা অভিনেত্রীদের গ্রহণ করছেন না দর্শক?’

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৩ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৪ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৪ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৪ ঘণ্টা আগে