‘পরিণীতা’ খ্যাত বলিউড নির্মাতা প্রদীপ সরকার মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, অনেক দিন ধরেই কিডনি রোগে ভুগছিলেন তিনি, চলছিল ডায়ালাইসিস। কিন্তু হঠাৎ করেই শরীরে পটাশিয়ামের পরিমাণ কমতে থাকে তাঁর। গতকাল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যান এই নির্মাতা।
প্রদীপ সরকারের মৃত্যুসংবাদ টুইটারে প্রথম জানিয়েছেন নির্মাতা হংসল মেহতা। আজ শুক্রবার সকালে তিনি লিখেছেন, প্রদীপ সরকার, ‘দাদা, আপনার আত্মার শান্তি হোক।’
বিজ্ঞাপন নির্মাণের মাধ্যমে ক্যারিয়ার শুরু হয়েছিল প্রদীপ সরকারের। বাঙালি পরিচালক হয়েও মূলত মুম্বাইয়েই কাজ করতেন তিনি। তাঁর নির্মিত সিনেমার সংখ্যা কম হলেও প্রতিটি সিনেমা সফলতা এনে দিয়েছিল। ২০০৫ সালে ‘পরিণীতা’ সিনেমা দিয়ে পরিচালনায় আসেন প্রদীপ। ব্যবসাসফল সিনেমাটিতে অভিনয় করেছিলেন সাইফ আলী খান ও বিদ্যা বালান। এরপর তাঁর নির্মিত ২০০৭ সালে ‘লাগা চুনরি মে দাগ’ দর্শকের মন ছুঁয়ে যায়। এরপর আরও একাধিক সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন প্রদীপ। এর মধ্যে ‘লাফাঙ্গে পরিন্দে’ (২০১০), ‘মার্দানি’ (২০১৪), ‘হেলিকপ্টার ইলা’র (২০১৮) মতো সিনেমা উল্লেখযোগ্য।
প্রদীপের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমেছে। শোকবার্তা দিয়েছেন অভিনেতা অজয় দেবগন, মনোজ বাজপেয়ি, অভিষেক বচ্চনসহ আরও অনেকে।
ওটিটি প্ল্যাটফর্মেও দাপটের সঙ্গে কাজ করছিলেন প্রদীপ সরকার। ‘কোল্ড লস্যি অউর চিকেন মাশালা’, ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, ‘ফরবিডেন লাভ’, ‘দৌরাঙ্গা’র মতো ওয়েব সিরিজ পরিচালনা করেছিলেন তিনি।
গত বছর কঙ্গনা রানাউতকে নিয়ে ‘নটী বিনোদিনী’র বায়োপিক হিন্দিতে নির্মাণের কথা চূড়ান্ত ছিল প্রদীপ সরকারের। সিনেমাটির প্রিপ্রোডাকশনের কাজ চলছিল। কিন্তু কাজটি অসম্পূর্ণ রেখেই মারা গেলেন এই বাঙালি পরিচালক।
৮৩ তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে গিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের আক্রমণের শিকার হয়েছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই ঘটনা ইতালির মূলধারার সংবাদমাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে।
১ ঘণ্টা আগে
ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার। উৎসবে অংশ নিতে ৩ অক্টোবর টিমের সঙ্গে ভেনিসে পৌঁছান অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ৬ সেপ্টেম্বর সিনেমার প্রিমিয়ারের পর ইতালির মেস্ট্রেতে ভাইয়ের বাসায় যান বাঁধন। সেখানে গত সোমবার ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে বেড়াতে যান।
৬ ঘণ্টা আগে
দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দি আর্টসে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ৭ম নদী উৎসব। উৎসব চলবে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবের অংশ হিসেবে থাকছে দ্য রিভার অ্যাজ অ্যান আর্কিভিস্ট শিরোনামের প্রামাণ্যচিত্র প্রদর্শনী। এতে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের তরুণ প্রামাণ্যচিত্র নির্মা
৬ ঘণ্টা আগে
ওয়েব ফিল্ম দিয়ে ওটিটিতে আগেই পা রেখেছেন পরিণীতি চোপড়া। ২০২১ সালে নেটফ্লিক্সে এসেছিল তাঁর অভিনীত ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। তাঁর সর্বশেষ সিনেমা বহুল আলোচিত ‘অমর সিং চামকিলা’ও মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। তবে ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা এবারই প্রথম পরিণীতির।
৭ ঘণ্টা আগে