অভিনেত্রী কাজলের বাবা সমু মুখার্জি গত হয়েছেন অনেক বছর হলো। তাই বলে কমেনি কলকাতার মুখার্জি বাড়ির পূজার জৌলুশ। তনুজা, কাজল, রানি, তানিশা, অয়ন মুখার্জিদের বাড়ির দুর্গাপূজা মুম্বাইয়েও বেশ জনপ্রিয়। বাড়ির সদস্য ছাড়াও অমিতাভ-জয়া বচ্চন, রণবীর কাপুর, প্রিয়াংকা, করণ জোহরদের মতো অনেক বলিউড তারকাই পূজায় ঘুরে যান এই বাড়ি।
মুখার্জি বাড়ির পূজায় অংশ নেওয়ার জন্য দূর-দূরান্ত থেকে লোক ছুটে আসে। ভোগ খাওয়া এবং সামনে থেকে কাজল, রানিদের একঝলক দেখা-দুটোই হয়। প্রতিবারই নিয়ম মেনে কাজল ও রানিরা এই পূজায় রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েন। পূজার সব ধরনের আচার-অনুষ্ঠানে অংশও নেন তাঁরা।
করোনার কারণে গত বছর থেকে একটু পাল্টে গেছে মুখার্জি বাড়ির আয়োজন। এবার বাইরের দর্শনার্থীদের ভেতরে ঢোকার অনুমতিই নেই। তাই বলে ধুমধাম আর মাস্তির কমতি থাকছে না মুখার্জি বাড়ির পূজায়।

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
১৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৮ ঘণ্টা আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
১৯ ঘণ্টা আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
২ দিন আগে