বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ মুক্তি ঘিরে ভক্তদের উন্মাদনা দিন দিন বাড়ছে। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাওয়া সিনেমাটি নিয়ে ইতিমধ্যে জোর প্রচারণায় নেমেছেন তাঁর ভক্তরা। এদিকে বাংলাদেশের শাহরুখ ভক্তরাও নেমেছেন প্রচার প্রচারণায়, একই দিনে বাংলাদেশে জওয়ানের মুক্তির দাবিতে গত শুক্রবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সামনে ব্যানার হাতে স্লোগান দিতে দেখা গেছে তাদের।
‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামে শাহরুখের ফ্যান কমিউনিটি থেকে তোলা সেই দাবি পৌঁছেছে শাহরুখ পর্যন্ত। ফাহিম আজিজ নামক এক শাহরুখ ভক্তের টুইটের সঙ্গে জুড়ে দেওয়া ‘জওয়ান’ বাংলাদেশে মুক্তির দাবির একটি ছবি নজরে এসেছে বলিউড বাদশাহর।
গতকাল শনিবার সেই টুইটটি শেয়ার করেছেন শাহরুখ খান। বাংলাদেশের ভক্তদের ধন্যবাদ জানিয়ে টুইটে তিনি বলেছেন, ‘তোমাদের ধন্যবাদ ছেলেমেয়েরা।’
‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ কমিউনিটির ব্যানারে শাহরুখ ভক্তদের দাবি, এর আগে ‘পাঠান’ মুক্তির কয়েক মাস পরে বাংলাদেশে এসেছে। এখন তো আর নিয়মকানুনের ঝামেলা নেই, তাই আমরা চাই ‘জওয়ান’ একযোগে বাংলাদেশেও মুক্তি দেওয়া হোক।
‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ। সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম ও কন্নড় ভাষায় আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে।

প্রতারণা ও মানহীনতার দায়ে মনজুরুল ইসলাম মেঘ প্রযোজিত ছয় সিনেমার আবেদন বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সেই সঙ্গে প্রতারণার দায়ে কেন প্রযোজক মনজুরুল ইসলাম মেঘের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, জানতে চেয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের প্রখ্যাত নির্মাতা গৌতম ঘোষ ও বাংলাদেশি প্রযোজক হাবিবুর রহমান খান এ পর্যন্ত একসঙ্গে তিনটি সিনেমা নির্মাণ করেছেন। ‘পদ্মা নদীর মাঝি’, ‘মনের মানুষ’ ও ‘শঙ্খচিল’-এর পর আরেকটি সিনেমা নিয়ে পরিকল্পনা করছেন তাঁরা।
১৮ ঘণ্টা আগে
ক্যানসার প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রকাশিত হলো ‘মিতু জিতুর গল্প’ শিরোনামের গান। লিখেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক কাজী সালেহীন। সুর ও সংগীত পরিচালনা, মিক্সিং-মাস্টারিংসহ সার্বিক তত্ত্বাবধান করেছেন এস কে সমীর।
১৮ ঘণ্টা আগে
অ্যানিমেপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছে ‘পোকেমন’। সম্প্রতি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত পোকেমন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে পোকেমন নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়েছে।
১৮ ঘণ্টা আগে