
বলিউড বাদশাহ শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘পাঠান’। আগামী বছরের ২৫ জানুয়ারি ছবিটি মুক্তির কথা রয়েছে। এর আগে গত ১২ ডিসেম্বর প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম গান ‘বেশরম রং’। এই গান এখন আলোচনার তুঙ্গে। গানটিতে দীপিকা পাড়ুকোনের পোশাক নিয়ে চলছে বিস্তর আলোচনা। ছবির গানে গেরুয়া রঙের পোশাক ও কিছু দৃশ্য নিয়ে আপত্তি তুলেছেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা ও মন্ত্রী নরোত্তম মিশ্র।
টুইটারে তিনি লিখেছেন, ‘পাঠান ছবির বেশ কিছু দৃশ্য অশোভন। যদি এই দৃশ্যগুলো বাতিল না করা হয়, তাহলে মধ্যপ্রদেশে এই ছবিকে মুক্তি দেওয়া হবে না। পাঠানের এই গানের দৃশ্যগুলো পরিচালকের নোংরা মানসিকতার পরিচয়।’
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে একটি দৃশ্যে দীপিকার পেরুয়া রঙের পোশাক নিয়েও আপত্তি তুলেছেন।
গত ১২ ডিসেম্বর প্রকাশ্যে আসে ‘বেশরম রং’ গানটি। কুমারের লেখা গানটির সুর করেছেন বিশাল ও শেখর। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পা রাও ও কারালিসা মন্টারিও। কিন্তু মুক্তির পরেই গানটি নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এর বিরুদ্ধে সুর চুরির অভিযোগ উঠেছে, জানা যায় গানের শুরুতে যে সুর ব্যবহার করা হয়েছে তা বিখ্যাত ফরাসি গায়িকা ও কম্পোজার জেইনের ‘মাকেবা’ গান থেকে চুরি করা হয়েছে। অনেকে আবার গানের আবহের সঙ্গে হৃতিক-টাইগারের ‘ওয়ার’ সিনেমার ‘ঘুঙরু’ গানটির মিল আছে বলে দাবি করছেন। আলোচনা সমালোচনার পরও প্রকাশের মাত্র চার দিনে ৪ কোটির বেশি মানুষ দেখেছে গানটি।
চার বছর বিরতির পর বেশ বড় আয়োজন নিয়ে পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। যশরাজ ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘পাঠান’ সিনেমায় তাঁর সঙ্গে পর্দায় থাকছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।
দীপিকা পাড়ুকোন সম্পর্কিত আরও পড়ুন:

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে