বলিউড বাদশা শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘পাঠান’। আগামী বছরের ২৫ জানুয়ারি ছবিটি মুক্তির কথা রয়েছে। মুক্তি সামনে রেখে গত ১২ ডিসেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটির প্রথম গান ‘বেশরম রং’। এই গান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীপিকা পাড়ুকোনের পোশাক নিয়ে আপত্তি তুলেছেন অনেকে। এমনকি পাঠান বয়কটের ডাকও উঠেছে ভারতে। এই পরিস্থিতিতে সমালোচকদের একাংশ গানটির খুঁত খুঁজে বের করলেন। এই গানের বিরুদ্ধে উঠেছে সুর চুরির অভিযোগ। সুরকার বিশাল ও শেখরের বিরুদ্ধে ফরাসি গানের সুর নকলের অভিযোগ উঠেছে।
গান আসার ঘোষণার সময় থেকেই গানটির জন্য অধীর অপেক্ষায় ছিলেন শাহরুখ-দীপিকার ভক্তরা। অপেক্ষার অবসান ঘটিয়ে গত সোমবার প্রকাশ্যে আসে ‘বেশরম রং’ গানটি। কুমারের লেখা গানটির সুর করেছেন বিশাল ও শেখর। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পা রাও ও কারালিসা মন্টারিও। বিশাল ও শেখরও গানে কণ্ঠ মিলিয়েছেন। কিন্তু মুক্তির পরেই এটা নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অভিযোগ উঠেছে গানের শুরুতে যে সুরটি ব্যবহার করা হয়েছে তা বিখ্যাত ফরাসি গায়িকা ও কম্পোজার জেইনের ‘মাকেবা’ গান থেকে চুরি করা হয়েছে। অনেকে আবার গানের আবহের সঙ্গে হৃতিক-টাইগারের ‘ওয়ার’ সিনেমার ‘ঘুঙরু’ গানটির মিল খুঁজেছেন। আলোচনা সমালোচনার পরেও মুক্তির মাত্র তিন দিনে তিন কোটি ত্রিশ লাখেরও বেশি মানুষ দেখেছে গানটি।
চার বছর বিরতির পর ‘পাঠান’ দিয়ে রুপালী পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। যশরাজ ফিল্মসের প্রযোজনায় নতুন ছবি ‘পাঠানে’ তার সঙ্গে পর্দায় থাকছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। শাহরুখ খানের ৫৭ তম জন্মদিনে ভক্তদের উপহার হিসেবে মুক্তি দেওয়া হয়েছিল এই সিনেমার টিজার। যেখানে সিক্সপ্যাক আর লম্বা চুলের নতুন লুকে হাজির হয়েছেন বলিউড বাদশা। টিজার প্রকাশের পর ছবিটি নিয়ে আগ্রহের পারদ চড়ছে। টিজার প্রকাশ নিয়ে পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেছিলেন, ‘পাঠান শুধু একটি সিনেমা না, এটি একটি আবেগ। আগামী বছর এর ২৫ জানুয়ারি এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিখ্যাত ফরাসি গায়িকা ও কম্পোজার জেইনের গান ‘মাকেবা’

ছয় বছরের বিরতি কাটিয়ে ২০২৪ সালে ‘শরতের জবা’ সিনেমা দিয়ে অভিনয়ে ফেরেন কুসুম সিকদার। এবার গানে ফিরলেন তিনি। প্রকাশ পেয়েছে তাঁর গাওয়া কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা নাতে রাসুল ‘হেরা হতে হেলে দুলে’। কুসুম সিকদার জানান, হেরা হতে হেলে দুলে দিয়ে ৯ বছর পর প্রকাশ পেল তাঁর কোনো গান।
৩ ঘণ্টা আগে
অভিনেতা ও নাট্যনির্দেশক গাজী রাকায়েত পরিচালিত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ এবং ২০২০ সালে ‘গোর’। দুটি সিনেমাই দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়।
৪ ঘণ্টা আগে
স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
১৪ ঘণ্টা আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
১৭ ঘণ্টা আগে