বলিউডের অন্যতম ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ সিংহাম। পরিচালক রোহিত শেঠি ২০১১ থেকে এই সিরিজটি নির্মাণ করে আসছেন। এবার সিংহাম সিরিজের পরবর্তী সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বলিউডের চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ টুইটারের বরাত দিয়ে এই তথ্য ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্ক ভিলা নিশ্চিত করে।
ছবিতে অজয় দেবগনের বিপরীতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন দীপিকা। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মাধ্যমে জুটিবদ্ধ হচ্ছেন অজয় দেবগন ও দীপিকা
২০১১ সালে এই সিরিজের প্রথম সিনেমা ‘সিংহাম’ মুক্তি পায়। সেখানে অভিনয় করেছিলেন অজয় দেবগন ও কাজল আগারওয়াল। এর পরবর্তীটি ২০১৪ সালে ‘সিংহাম রিটার্নস’ অজয় দেবগনের সঙ্গে নায়িকা হিসেবে অভিনয় করেন কারিনা কাপুর। ২০১৮ সালে মুক্তি এই সিরিজের তৃতীয় সিনেমা ‘সিম্বা’। এতে পুলিশের চরিত্রে দুর্দান্ত করেন রণবীর সিং, নায়িকা চরিত্রে ছিলেন সারা আলী খান। সিরিজের সবশেষ সিনেমাটি ছিল ২০২১ সালের ‘সূর্যবংশী’। যেখানে মূল চরিত্রে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনয় করেছেন। তবে শেষ দৃশ্যে চমক হিসেবে হাজির হন রণবীর ও অজয়।
আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রোহিত শেঠির নতুন সিনেমা ‘সার্কাস’। এটি শেক্সপিয়ারের ‘দ্য কমেডি অব এররস’ অবলম্বনে নির্মিত হয়েছে। ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং, পূজা হেগড়ে, জ্যাকুলিন ফার্নান্দেজ প্রমুখ। ‘সার্কাস’ সিনেমায় একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন দীপিকা।

লাগেজে মদের বোতল থাকায় বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে ঘটনার সত্যতা অস্বীকার করে অভিনেত্রী জানালেন, অসত্য সংবাদ প্রকাশ এবং মানহানির চেষ্টা করায় আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি।
৫ ঘণ্টা আগে
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার প্রভাব বজায় থাকল বাফটাতেও। এ বছরের প্রায় সব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত সিনেমাটি। এবারের অস্কারে পেয়েছে ১৩টি বিভাগে মনোনয়ন।
১৩ ঘণ্টা আগে
সংগীতশিল্পী প্রীতম হাসান গানের পাশাপাশি অভিনয়টাও ভালো করেন। টিভি নাটকের পাশাপাশি ওটিটি কনটেন্টেও মুগ্ধতা ছড়িয়েছে তাঁর অভিনয়। সাধারণত জীবনঘনিষ্ঠ এবং রোমান্টিক চরিত্রে দেখা যায় প্রীতম হাসানকে। তবে, এবার ঈদে তিনি আসছেন অ্যাকশন চরিত্রে।
১৩ ঘণ্টা আগে
পবিত্র রমজান উপলক্ষে একটি ইসলামিক গানে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় ছয় শিল্পী। তাঁরা হলেন কাজী শুভ, লুৎফর হাসান, মুহাম্মদ মিলন, জিসান খান শুভ, সামজ ভাই ও তানজিল মিসবাহ। গানের শিরোনাম ‘আল্লাহ দেবে ঠাঁই’।
১ দিন আগে