শাহরুখ খানের দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’। এর মধ্য দিয়েই চার বছর বিরতির পর রূপালি পর্দায় ফিরছেন বলিউড বাদশা। পাঠানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
শাহরুখ খানের হাত ধরেই বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন দীপিকা। এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো দর্শকনন্দিত ছবিতেও শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। এবার পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ দিয়ে লম্বা বিরতির পর পর্দায় ফিরছে এই জুটি।
গত ২ নভেম্বর শাহরুখের ৫৭তম জন্মবার্ষিকীতে নির্মাতারা ‘পাঠান’–এর টিজার প্রকাশ করেন। এরই মধ্যে গতকাল শুক্রবার এলো সিনেমাটির আরও একটি বড় খবর— মুক্তি পেতে যাচ্ছে ‘বেশরম রং’ শিরোনামে ছবিটির প্রথম গান। প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্ম এটি নিশ্চিত করেছে।
আগামী ১২ ডিসেম্বর মুক্তি পাবে ‘বেশরম রং’। ‘বেশরম রং’ গানটি চোখ ধাঁধানো সব লোকেশনে চিত্রায়িত হয়েছে। ‘বেশরম রং’-এ দীপিকার ফার্স্ট লুক গতকালই সামনে এনেছে প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্ম। এরপরেই ভক্তরা নানা মন্তব্য করছেন। ভক্তদের আর তর সইছে না ‘বেশরম রং’ মুক্তির! মন্তব্যে একজন লেখেন, ‘বাপরে! সকাল সকাল এর চেয়ে ভালো কিছু হতে পারে না!’ অপর একজন লেখেন, ‘ফাটাফাটি লাগছে দীপিকাকে, আমরা উদ্গ্রীব’।
গানটির ব্যাপারে এক টুইট বার্তায় শাহরুখ লেখেন, ‘বেশরম রং-এর সময় এসে গেছে প্রায়! আগামী ১২ ডিসেম্বর এই গানটি মুক্তি পাবে!’ শাহরুখ আরও একবার আগামী ২৫ জানুয়ারি ‘পাঠান’ মুক্তির তারিখটি সবাইকে স্মরণ করান। শাহরুখ-দীপিকা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন জন আব্রাহাম।
‘পাঠান’–এর টিজার প্রকাশ করার পর টুইটারে টিজার শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন আরেক বলিউড সুপারস্টার হৃতিক রোশন। তিনি লিখেছিলেন, ‘ওয়াহ ওয়াহ ওয়াহ, অবিশ্বাস্য, বুম।’ টিজার প্রকাশ নিয়ে পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেন, ‘পাঠান শুধু একটি সিনেমা না, এটি একটি আবেগ।’
তবে শুধু পাঠান নয়, আগামী বছর মুক্তি পাচ্ছে শাহরুখের আরও দুটি ছবি। পরিচালক অ্যাটলির ‘জওয়ান’ মুক্তি পাবে আগামী বছরের ২ জুন। অন্যদিকে রাজকুমার হিরানি ও শাহরুখ জুটির প্রথম ছবি ‘ডাঙ্কি’ মুক্তি পাবে ২০২৩-এর ডিসেম্বরের ২২ তারিখ।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে