বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুযায়ী, গতকাল বুধবার রাতে পশ্চিম বান্দ্রার পালি হিল এলাকার ‘নওরোজ হিল সোসাইটি’ নামের আবাসিক ভবনটিতে আগুন লাগে। ১৭ তলাবিশিষ্ট ভবনের ১৪তম তলায় অগ্নিকাণ্ড হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
এই নওরোজ হিল সোসাইটিতে একটি ফাইভ বিএইচকে (পাঁচ বেডরুম) অ্যাপার্টমেন্টে বসবাস করেন জ্যাকুলিন ফার্নান্দেজ। ২০২৩ সালে তিনি অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন।
তবে আগুন বেশি দূর ছড়াতে পারেনি। ফলে ক্ষয়ক্ষতিও তেমন হয়নি। ফায়ার অ্যালার্ম বাজার পরই তাৎক্ষণিক সেখানে চারটি ফায়ার ইঞ্জিন, তিনটি জাম্বু ট্যাংকার ও একটি শ্বাসযন্ত্রের ভ্যান হাজির হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রা। অনেক বলিউড তারকার বাড়ি, অ্যাপার্টমেন্ট সেখানে। জ্যাকুলিন ফার্নান্দেজও থাকেন পশ্চিম বান্দ্রার পালি হিল এলাকায়। আর যে ভবনে তিনি বসবাস করেন, সেখানেই লেগেছে আগুন।
জ্যাকুলিনের আবাসনের কাছেই বসবাস করেন সাইফ আলি খান, কারিনা কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাটসহ অনেক তারকা। এমনকি শাহরুখ খানের মান্নাত ও সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টও এই এলাকাতেই অবস্থিত।
উল্লেখ্য, জ্যাকুলিনকে সামনে দেখা যাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায়। তারকাবহুল এই ছবিতে আরও আছেন অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, সুনীল শেঠি, আরশাদ ওয়ার্সি, পরেশ রাওয়াল, জনি লিভার, রাজপাল যাদব, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, দিশা পাটানিসহ অনেকে।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
১৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
১৪ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
১৪ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
১৪ ঘণ্টা আগে