
ভারতের প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর প্রয়াত স্ত্রী ও অভিনেত্রী শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে আইনি লড়াইয়ে নেমেছেন। ওই জমির ওপর অবৈধ মালিকানা দাবি করছেন অভিযোগ করে অন্তত তিনজন ব্যক্তির বিরুদ্ধে তিনি মাদ্রাজ হাইকোর্টে মামলা করেছেন।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ১৯৮৮ সালে চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডে একটি জমি কিনেছিলেন শ্রীদেবী। কাপুর পরিবার সেই জমি ফার্মহাউস হিসেবে ব্যবহার করে আসছে। আদালতে দেওয়া আবেদনে বনি কাপুর জানিয়েছেন, শ্রীদেবী ১৯৮৮ সালের ১৯ এপ্রিল এম সি সাম্বান্দা মুডালিয়ার থেকে জমিটি কিনেছিলেন। প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছিল।
তবে মুডালিয়ার পরিবার থেকেই বিরোধ শুরু হয়। ১৯৬০-এর দশকে তিনি পারিবারিক সমঝোতার মাধ্যমে জমি ভাগ করেছিলেন। কিন্তু এক নারী নিজেকে মুডালিয়ারের দ্বিতীয় স্ত্রী দাবি করে তাঁর দুই ছেলেকে নিয়ে ওই জমির মালিকানা দাবি করেন। শুধু তাই নয়, ২০০৫ সালে তাঁরা তাম্বারাম তহসিলদারের কার্যালয় থেকে উত্তরাধিকার সনদও সংগ্রহ করেন।
বনি কাপুর আদালতে বলেছেন, মুডালিয়ারের প্রথম স্ত্রী ১৯৯৯ সাল পর্যন্ত জীবিত ছিলেন। ফলে দ্বিতীয় বিয়ে আইনত বৈধ নয়। তিনি ওই উত্তরাধিকার সনদের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং এটিকে জাল বলে দাবি করেছেন। তাঁর আবেদন অনুযায়ী, আদালতকে অনুরোধ করা হয়েছে ওই সনদ বাতিল করার জন্য।
আবেদনের শুনানি শেষে বিচারপতি এন আনন্দ ভেঙ্কটেশ তাম্বারাম তহসিলদারকে নির্দেশ দিয়েছেন—চার সপ্তাহের মধ্যে বনি কাপুরের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে।
চেন্নাইয়ের এই জমিটি বনি কাপুর ও তাঁর কন্যাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এটি প্রয়াত শ্রীদেবীর স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে।

দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
৮ ঘণ্টা আগে
চলতি বছরে ৩৫ বছরে পা দিয়েছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। এ উপলক্ষে দলটি নানা আয়োজন সাজিয়েছে। একই সঙ্গে এ বছর শততম মঞ্চায়ন হবে দলটির অন্যতম জনপ্রিয় প্রযোজনা ‘আমিনা সুন্দরী’র।
৮ ঘণ্টা আগে
পশ্চিমা গণমাধ্যমে মুসলিমদের নিয়ে প্রচলিত একপেশে ধারণাকে ভাঙতে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’। ১১ অক্টোবর ম্যানহাটানের এসভিএ থিয়েটারে বসবে এক দিনের এই ব্যতিক্রমী উৎসব।
৮ ঘণ্টা আগে
এ বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (আইএফএফআর) দিয়ে যাত্রা শুরু হয় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার। গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি।
৮ ঘণ্টা আগে