
ছেলের অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে কানাডায় আছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সেখান থেকেই নিয়মিত গান করছেন তিনি। নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীর জন্য গান লিখছেন, সুর করছেন। এবার তিনি সুর করলেন মৌমিতা বড়ুয়ার একটি গানের। শিরোনাম ‘তোমায় রেখেছিলাম এগিয়ে’। গানের কথা লিখেছেন আসিফ ইকবাল, সংগীত আয়োজন করেছেন কিশোর দাস। ১৬ জানুয়ারি ইউটিউবে প্রকাশ পাবে গানটি। নতুন এই গান নিয়ে কুমার বিশ্বজিৎ বলেন, ‘মৌমিতা বড়ুয়া খুব ভালো গায়। তাই ইচ্ছে ছিল আমার সুরে তাকে দিয়ে একটি গান গাওয়ানোর। ভীষণ ভালো গেয়েছে সে। তার জন্য অনেক শুভ কামনা রইল।’
মৌমিতা বড়ুয়া বলেন, ‘আমি অনেকের সুরে গান গেয়েছি। এবার কুমার বিশ্বজিৎ স্যারের সুরে গাইলাম। এটি আমার ক্যারিয়ারে অনেক বড় পাওয়া। চেষ্টা করেছি তাঁর নির্দেশনা অনুযায়ী ঠিকঠাকমতো গাইবার, নিজের সেরাটা দেওয়ার। শ্রোতাদের ভালো লাগলেই আমার চেষ্টা সার্থক হবে। আশা করছি সবার ভালো লাগবে।’
২০১৭ সালের চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতা দিয়ে গানের ভুবনে যাত্রা শুরু মৌমিতার। নিজের মৌলিক গান প্রকাশের পাশাপাশি নিয়মিত স্টেজ শো করেন তিনি। সম্প্রতি আরটিভির গানের অনুষ্ঠান ‘এই রাত তোমার আমার’ অনুষ্ঠানের রেকর্ড শেষ করেছেন মৌমিতা। গেয়েছেন ‘এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে’, ‘এ কোন ফাগুন’, ‘পিয়া পিয়া পিয়া কে ডাকে আমারে’, ‘আমি তোমার দুটি চোখে দুটি তারা’ গানগুলো। মৌমিতার গাওয়া গানের পর্বটি শিগগির প্রচার হবে আরটিভিতে।

আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের তদন্তে সম্প্রতি মুম্বাইয়ের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালায় ভারতের আয়কর বিভাগ। বিভিন্ন খবরে দাবি করা হয়, তল্লাশি চালানো স্থানগুলোর মধ্যে অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের ঠিকানাও রয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন...
১ দিন আগে
আন্তর্জাতিক অঙ্গনে আবারও পুরস্কৃত হলো বাংলাদেশের সিনেমা। ইতালির লুকা চলচ্চিত্র উৎসবের ফিচার ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’। ২০০৫ সাল থেকে ইতালির লুকা শহরে আয়োজিত হয়ে আসছে এ উৎসব।
১ দিন আগে
জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’কে ছাড়িয়ে আবারও সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। সম্প্রতি প্রেক্ষাগৃহে রি-রিলিজের পর আয়ের এই নতুন মাইলফলক স্পর্শ করেছে মার্ভেল স্টুডিওর সিনেমাটি।
১ দিন আগে
দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
২ দিন আগে