বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছিলেন দক্ষিণী সুপারস্টার ধানুশ। ১৮ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ও তাঁর স্ত্রী ঐশ্বরিয়া। টুইটারে এবং ইনস্টাগ্রামে তাঁরা নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তবে বিচ্ছেদের কথা অস্বীকার করলেন ধানুশের বাবা পরিচালক কস্তুরি রাজা। ছেলের বিচ্ছেদকে ‘পারিবারিক বিবাদ’ বলে দাবি করেন তিনি।
গত ১৭ জানুয়ারি বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন তাঁর ছেলে এবং পুত্রবধূ। অথচ পরিচালক কস্তুরি জানান, ধানুশ-ঐশ্বরিয়ার নাকি বিচ্ছেদই হচ্ছে না। তিনি বিচ্ছেদের বিষয়টি অস্বীকার করেছেন এবং বলেছেন এটা গুজব, কেউ কান দেবেন না।
২০০৪ সালে রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বরিয়াকে বিয়ে করেছিলেন ধানুশ। দুই ছেলে যাত্রা ও লিঙ্গার বাবা-মা এই তারকা দম্পতি। ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কস্তুরি রাজা বলেন, ‘ধানুশ এবং ঐশ্বরিয়ার মধ্যে বিবাদ চলছে। স্বামী-স্ত্রীর মধ্যে যেমন সাধারণত হয়। তবে এর মানে এই নয়, তাদের সম্পর্ক শেষ হয়ে গেছে। এটি পারিবারিক বিবাদ, শীঘ্রই শেষ হবে। বিবাহবিচ্ছেদ নয়। এই মুহূর্তে চেন্নাইতে নেই ধানুশ এবং ঐশ্বরিয়া। দুইজনই হায়দরাবাদে। আমি ফোন করে তাঁদের সঙ্গে কথা বলে কিছু পরামর্শ দিয়েছি। আশা করছি তারা আমার সম্মান রাখবে।’
এই বিচ্ছেদের আভাস নাকি আগেই মিলেছিল। কাজের জন্য পরিবারকে নাকি একদমই সময় দেন না ধানুশ। দুই ছেলে যাত্রা এবং লিঙ্গার সঙ্গে বেশিরভাগ সময় কাটান ঐশ্বরিয়া। সোমবার রাতে সামাজিক মাধ্যমে পোস্ট করে ধানুশ এবং ঐশ্বর্য জানিয়েছেন, ‘বন্ধু হিসেবে, জুটি হিসেবে, বাবা-মা হিসেবে ১৮ বছরের এই পথ চলা। সফরটা ছিল মানুষ হিসেবে বেড়ে ওঠার, একে অপরকে বুঝে ওঠার, মানিয়ে চলার। আজ আমরা এমন এক সিদ্ধান্তে এসে পৌঁছেছি, যেখানে আমরা বুঝতে পারছি এবার আমাদের পথ আলাদা হওয়াটাই ভালো। আমি আর ধানুশ আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জুটি হিসেবে এতদিন থেকেছি। এবার নিজেদের নিজেদেরকে বোঝার পালা’।
আরও যোগ করেন, ‘আগামীদিনগুলোতে বরং একে অপরকে বোঝার জন্য আর একটু সময় দেব। সকলের কাছে অনুরোধ অনুগ্রহ করে আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে দেবেন।’
বলিউড সম্পর্কিত আরও পড়ুন:

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৩ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৪ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৫ ঘণ্টা আগে