
বলিউড অভিনেত্রী রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি, রানী মুখার্জির মা শ্রীমতী কৃষ্ণা মুখার্জি আজ বিকেলে ৭৫ বছর বয়সে মারা গেছেন।’
শোকের এই সময়ে পরিবারের গোপনীয়তা রক্ষার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘এই গভীর শোকের সময়ে আপনাদের ভালোবাসা, প্রার্থনা ও সহযোগিতার জন্য পরিবার আন্তরিকভাবে কৃতজ্ঞ। একই সঙ্গে আমরা বিনীতভাবে সবার কাছে এই মুহূর্তে আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার অনুরোধ করছি।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মায়ের সঙ্গে রানীর ছিল অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। বিভিন্ন সময় সাক্ষাৎকারে তিনি মায়ের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও শ্রদ্ধার কথা জানিয়েছেন।
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় এক বাঙালি মায়ের চরিত্রে অভিনয়ের ক্ষেত্রেও কৃষ্ণা মুখার্জি রানীর অন্যতম বড় অনুপ্রেরণা ছিলেন। সিনেমাটিতে সন্তানদের ফিরে পাওয়ার জন্য লড়াই করা এক মায়ের চরিত্রে অভিনয় করেন রানী।
সিনেমাটির প্রচারণার এক অনুষ্ঠানে রানী জানিয়েছিলেন, বাস্তব ঘটনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্য ও ভিডিও দেখলেও চরিত্রটি নির্মাণে সবচেয়ে বেশি অনুপ্রেরণা নিয়েছিলেন নিজের মায়ের কাছ থেকে।
রানী জানান, চরিত্রটিতে নিজের ব্যাখ্যা তুলে ধরতে চেয়েছিলেন তিনি। বাস্তব চরিত্রের সঙ্গে অতিরিক্ত মিল খোঁজার পরিবর্তে নিজের অভিজ্ঞতা থেকে চরিত্রটিকে ফুটিয়ে তুলেছিলেন। তাঁর ভাষায়, কৃষ্ণা ছিলেন তাঁর পরিচিত ‘সবচেয়ে বাঙালি মানুষ’। সন্তানদের হাতে তুলে খাওয়ানো, কপালে টিপ পরিয়ে দেওয়া—মায়ের এসব আচরণ থেকেই তিনি চরিত্রটির জন্য শক্তি ও অনুপ্রেরণা পেয়েছিলেন।
কৃষ্ণা মুখার্জি নিজেও ছিলেন সাবেক প্লেব্যাক গায়িকা। তিনি চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জিকে বিয়ে করেছিলেন। রাম মুখার্জি ফিল্মালয়া স্টুডিওর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। ২০১৭ সালে তিনি মারা যান।
মায়ের মৃত্যুর মধ্য দিয়ে রানীর পরিবারে নেমে এসেছে গভীর শোক।

পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। বিভিন্ন সময় নানা আয়োজনে কবীর সুমন জানিয়েছেন, বাংলাদেশ ও এ দেশের মানুষকে অনেক ভালোবাসেন তিনি। এ দেশের মানুষও সেই ভালোবাসার প্রতিদান দিয়েছে বারবার। কবীর সুমন যতবার বাংলাদেশে গান শোনাতে এসেছেন, প্রতিবার তাঁর গান শুনতে ভিড় জমিয়েছে এ দেশের
৯ ঘণ্টা আগে
ফেরদৌস ওয়াহিদ, হুমায়রা বশির, জুলি, পথিক নবী, রেজা আলী—তাঁদের সংগীতশিল্পী হিসেবেই চেনে সবাই। এবার তাঁরা একসঙ্গে হাজির হচ্ছেন অভিনয়শিল্পী হয়ে। তাঁদের নিয়ে তৈরি হয়েছে মিউজিক্যাল ড্রামা ‘ডিজিটাল নবাব’। চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন পুনম প্রিয়াম।
১০ ঘণ্টা আগে
গত রোববার রাতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ৫১তম আসর। এবার পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতে নিয়েছে জাভিয়ের কালভো এবং জাভিয়ের আমব্রোসির স্প্যানিশ সিনেমা ‘লা বোলা নেগ্রা’। ২০১১ সালের পর ইংরেজি ভাষার বাইরে প্রথম চলচ্চিত্র হিসেবে পিপলস চয়েস
১০ ঘণ্টা আগে
মূকাভিনয়শিল্পকে বিশ্বমঞ্চে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ফরাসি শিল্পী মার্সেল মার্সো। বিশ্বজুড়ে মাস্টার অব মাইম হিসেবে আখ্যায়িত করা হয় তাঁকে। আজ মার্সেল মার্সোর ১৯তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকের দল স্বপ্নদল আয়োজন করেছে মূকনাট্য ‘ম্যাকবেথ’
১০ ঘণ্টা আগে