
ফেরদৌস ওয়াহিদ, হুমায়রা বশির, জুলি, পথিক নবী, রেজা আলী—তাঁদের সংগীতশিল্পী হিসেবেই চেনে সবাই। এবার তাঁরা একসঙ্গে হাজির হচ্ছেন অভিনয়শিল্পী হয়ে। তাঁদের নিয়ে তৈরি হয়েছে মিউজিক্যাল ড্রামা ‘ডিজিটাল নবাব’। চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন পুনম প্রিয়াম।
চ্যানেল আইয়ের বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত হয়েছে ‘চেনা মুখ, সুখ দুঃখ’ অনুষ্ঠানের বিশেষ পর্ব ডিজিটাল নবাব। সেখানেই সংগীতশিল্পীরা অভিনয় করলেন যাত্রাপালায়। এতে নবাব চরিত্রে দেখা যাবে সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদকে। এ ছাড়া লর্ড ক্লাইভের ভূমিকায় অভিনয় করেছেন সংগীতশিল্পী সৈয়দ রেজা আলী। অন্যান্য চরিত্রে আরও আছেন সংগীতশিল্পী পথিক নবী, নীলু বিল্লাহ, হুমায়রা বশীর, জুলি, পুনম প্রিয়াম, পলাশ প্রমুখ। সংগীতশিল্পীদের পাশাপাশি অভিনয়শিল্পী মনিরুজ্জামান ও লিয়াকতও থাকছেন এই আয়োজনে। সম্প্রতি চ্যানেলটির নিজস্ব স্টুডিওতে নাটকটির দৃশ্যধারণ হয়েছে।
নির্মাতা পুনম প্রিয়াম বলেন, ‘এটি একটি কাল্পনিক মিউজিক্যাল নাটক। এখানে নবাব সিরাজ উদদৌলা নয়, দেখা যাবে নবাব গিয়াস উদদৌলাকে। এভাবেই সেই সময়ের অন্যান্য চরিত্র নিয়ে বর্তমান ডিজিটাল দুনিয়ার প্রেক্ষাপটে হাস্যরসাত্মক একটি গল্প তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানের ৯০ শতাংশই গানের শিল্পী। এটি দিয়ে চ্যানেল আইয়ের জন্মদিনের বিনোদন অনুষ্ঠান শুরু হবে।’
ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘চেনা মুখ, সুখ দুঃখ অনুষ্ঠানে দর্শক আমাকে দেখেছেন উপস্থাপক হিসেবে। চেনা মানুষেরা ছিলেন আমার অতিথি। কিন্তু এই বিশেষ অনুষ্ঠানে আমাকে দেখবেন চেনা পরিচয়ের বাইরে। আমার অভিনীত নবাব গিয়াস উদদৌলা চরিত্রটি দর্শককে আনন্দ দেবে। আমি আমার মতো করে চেষ্টা করেছি। কতটা সফল হয়েছি তা বলবেন দর্শকেরা।’
নির্মাতা জানান, চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে এই অনুষ্ঠান।

পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। বিভিন্ন সময় নানা আয়োজনে কবীর সুমন জানিয়েছেন, বাংলাদেশ ও এ দেশের মানুষকে অনেক ভালোবাসেন তিনি। এ দেশের মানুষও সেই ভালোবাসার প্রতিদান দিয়েছে বারবার। কবীর সুমন যতবার বাংলাদেশে গান শোনাতে এসেছেন, প্রতিবার তাঁর গান শুনতে ভিড় জমিয়েছে এ দেশের
১ ঘণ্টা আগে
গত রোববার রাতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ৫১তম আসর। এবার পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতে নিয়েছে জাভিয়ের কালভো এবং জাভিয়ের আমব্রোসির স্প্যানিশ সিনেমা ‘লা বোলা নেগ্রা’। ২০১১ সালের পর ইংরেজি ভাষার বাইরে প্রথম চলচ্চিত্র হিসেবে পিপলস চয়েস
১ ঘণ্টা আগে
মূকাভিনয়শিল্পকে বিশ্বমঞ্চে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ফরাসি শিল্পী মার্সেল মার্সো। বিশ্বজুড়ে মাস্টার অব মাইম হিসেবে আখ্যায়িত করা হয় তাঁকে। আজ মার্সেল মার্সোর ১৯তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকের দল স্বপ্নদল আয়োজন করেছে মূকনাট্য ‘ম্যাকবেথ’
১ ঘণ্টা আগে
দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’-এ অভিনয় করে পরিচিতি পান সাফানা নমনি। শিশুশিল্পী হিসেবে অভিনয়ের অভিজ্ঞতা আছে বিজ্ঞাপন, নাটক ও সিনেমায়। এবার সিনেমার নায়িকা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন নমনি। সব ঠিক থাকলে অনন্য মামুনের ‘দানব’ সিনেমায় নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হবে তাঁর।
১ দিন আগে