টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল

গত রোববার রাতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ৫১তম আসর। এবার পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতে নিয়েছে জাভিয়ের কালভো এবং জাভিয়ের আমব্রোসির স্প্যানিশ সিনেমা ‘লা বোলা নেগ্রা’। ২০১১ সালের পর ইংরেজি ভাষার বাইরে প্রথম চলচ্চিত্র হিসেবে পিপলস চয়েস অ্যাওয়ার্ড জয় করল সিনেমাটি। কান চলচ্চিত্র উৎসবে আলোড়ন তোলার পর এবার টরন্টো উৎসবে পুরস্কার জিতে অস্কারের দৌড়ে আরও মজবুত অবস্থান তৈরি করল লা বোলা নেগ্রা।
ভিন্ন ভিন্ন সময়ের তিন পুরুষের ভালোবাসা ও হারানোর গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে লা বোলা নেগ্রা। গত ১০০ বছরে স্পেনে সমকামী ব্যক্তিদের ওপর চলা সামাজিক নিপীড়ন, অবদমন এবং নিজেদের পরিচয় লুকিয়ে রাখার ট্র্যাজেডিকে ফুটিয়ে তোলা হয়েছে এতে। যেখানে তিনজন সমকামী পুরুষের জীবন প্রেম, বেদনা এবং পারিবারিক সূত্রে একে অপরের সঙ্গে যুক্ত হয়।
চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর টানা ১৬ মিনিট স্ট্যান্ডিং ওভেশন (দাঁড়িয়ে হাততালি) পায় লা বোলা নেগ্রা। ওই উৎসবে জাভিয়ের কালভো ও জাভিয়ের আমব্রোসি যৌথভাবে সেরা পরিচালকের পুরস্কার পান। পরে সিনেমাটির স্বত্ব কিনে নেয় নেটফ্লিক্স।
অন্যান্য বিভাগের মধ্যে প্রামাণ্যচিত্র ক্যাটাগরিতে পিপলস চয়েস ডকু অ্যাওয়ার্ড জিতেছে ব্যারি অ্যাভির্চ নির্মিত ‘ডার্লিন লাভ: আই নো হোয়্যার আই হ্যাভ বিন’। ১৯৬০-এর দশকে খ্যাতনামা প্রডিউসার ফিল স্পেক্টরের অধীনে কাজ করলেও ক্রেডিট লাইনে নাম আসত না তাঁর। তবু কাজের সঙ্গে কখনো আপস করেননি তিনি। কণ্ঠশিল্পী ডার্লিন লাভের সেই সংগ্রাম আর জীবনের গল্প উঠে এসেছে এতে। প্রামাণ্যচিত্রটিতে সাক্ষাৎকার দিয়েছেন ডিওন ওয়ারউইক, ব্রুস স্প্রিংস্টিন এবং ডেভিড লেটারম্যানের মতো তারকারা।
আন্তর্জাতিক বিভাগে পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছে সাইমন স্টোন পরিচালিত ‘এলসিনোর’। মিডনাইট ম্যাডনেস ক্যাটাগরিতে বাজিমাত করেছে কানাডার ১৮তম প্রধানমন্ত্রীকে নিয়ে বানানো প্রামাণ্যচিত্র ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ব্রায়ান মুলরনি’। ম্যাথিউ র্যানকিন পরিচালিত সিনেমাটিকে এবারের টিআইএফএফের সবচেয়ে ব্যতিক্রমী ও অদ্ভুত চলচ্চিত্র হিসেবে আখ্যা দিয়েছেন সমালোচকেরা।
ভারতের থেজা রিও পরিচালিত ‘আং’ জিতেছে প্ল্যাটফর্ম পুরস্কার। ভারত-মিয়ানমার সীমান্তবর্তী নাগাল্যান্ডের একটি গ্রামের শেষ জীবিত প্রধানকে ঘিরে সিনেমার গল্প। এ ছাড়া স্পেশাল জুড়ি অ্যাওয়ার্ড জিতেছে আমান্ডা কার্নেল পরিচালিত ‘ব্রেস ইউর হার্ট’, নেটপ্যাক অ্যাওয়ার্ড জিতেছে ফিলিস্তিনের পটভূমিতে নির্মিত হোসাম আবু দান পরিচালিত সিনেমা ‘থারটিন ইন গাজা’।
সেরা সিনেমা: লা বোলা নেগ্রা
ফার্স্ট রানারআপ: আই প্লে রকি
সেকেন্ড রানারআপ: বিয়িং হিউম্যান
সেরা সিনেমা: এলসিনোর
ফার্স্ট রানারআপ: পসিবল লাভ
সেকেন্ড রানারআপ: দ্য অ্যাসাসিনস
ডার্লিন লাভ: আই নো হোয়্যার আই হ্যাভ বিন
পিপলস চয়েস মিডনাইট ম্যাডনেস অ্যাওয়ার্ড
লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, ব্রায়ান মুলরোনি

পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। বিভিন্ন সময় নানা আয়োজনে কবীর সুমন জানিয়েছেন, বাংলাদেশ ও এ দেশের মানুষকে অনেক ভালোবাসেন তিনি। এ দেশের মানুষও সেই ভালোবাসার প্রতিদান দিয়েছে বারবার। কবীর সুমন যতবার বাংলাদেশে গান শোনাতে এসেছেন, প্রতিবার তাঁর গান শুনতে ভিড় জমিয়েছে এ দেশের
১ ঘণ্টা আগে
ফেরদৌস ওয়াহিদ, হুমায়রা বশির, জুলি, পথিক নবী, রেজা আলী—তাঁদের সংগীতশিল্পী হিসেবেই চেনে সবাই। এবার তাঁরা একসঙ্গে হাজির হচ্ছেন অভিনয়শিল্পী হয়ে। তাঁদের নিয়ে তৈরি হয়েছে মিউজিক্যাল ড্রামা ‘ডিজিটাল নবাব’। চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন পুনম প্রিয়াম।
১ ঘণ্টা আগে
মূকাভিনয়শিল্পকে বিশ্বমঞ্চে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ফরাসি শিল্পী মার্সেল মার্সো। বিশ্বজুড়ে মাস্টার অব মাইম হিসেবে আখ্যায়িত করা হয় তাঁকে। আজ মার্সেল মার্সোর ১৯তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকের দল স্বপ্নদল আয়োজন করেছে মূকনাট্য ‘ম্যাকবেথ’
১ ঘণ্টা আগে
দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’-এ অভিনয় করে পরিচিতি পান সাফানা নমনি। শিশুশিল্পী হিসেবে অভিনয়ের অভিজ্ঞতা আছে বিজ্ঞাপন, নাটক ও সিনেমায়। এবার সিনেমার নায়িকা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন নমনি। সব ঠিক থাকলে অনন্য মামুনের ‘দানব’ সিনেমায় নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হবে তাঁর।
১ দিন আগে