বলিউডে ব্যবসায় খরার এই সময়ে আশার আলো দেখাচ্ছে অজয়–টাবু অভিনীত ‘দৃশ্যম ২ ’। ২০০ কোটি রুপির ঘরে প্রবেশ করছে সিনেমাটি।
মুক্তির ১৯ তম দিন শেষে এর আয় ১৯২ কোটি ৩৫ লাখ রুপি। এর মধ্যে ১৬ ও ১৭ তম দিনেও দুর্দান্ত ব্যবসা করেছে। দুই দিনে আয় ছিল যথাক্রমে ৮ কোটি ৪৫ লাখ রুপি ও ১০ কোটি ৩৯ লাখ রুপি।
গত ১৮ নভেম্বর ৩ হাজার ৩০২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় দৃশ্যম ২। মুক্তির প্রথম দিনেই আলোচনায় ছিল সিনেমাটি। শুরুর দিনটায় চমক দেখিয়ে আয় করেছিল প্রায় ১৫ কোটি রুপি।
২০১৫ সালে ‘দৃশ্যম’ মুক্তি পায়। সিনেমাটির বাজেট ছিল ৩৮ কোটি রুপির কাছাকাছি। আর ঘরে তুলেছিল ১১০ কোটি রুপি, যা ছিল এই একই নামের দক্ষিণী ছবির সিক্যুয়েল। ‘দৃশ্যম’–এর জনপ্রিয়তা ও বক্স অফিসে সফলতার পর ‘দৃশ্যম ২’ কবে আসছে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দর্শকের প্রত্যাশা পূরণেও সফল হয়েছে সিনেমাটি।
রিমেক সিনেমার ক্ষেত্রে বলিউডে সফলতা খুব কম। এমন প্রবণতা ভেঙে ‘দৃশ্যম’ আগেও রেকর্ড আয় করেছিল এবং দুর্দান্ত সফলতা পেয়েছিল। এবার ‘দৃশ্যম ২’ সেই পথেই হাঁটছে।
অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম ২’ হিন্দি সিক্যুয়েলে অভিনয় করেছেন অজয় দেবগন ও তাবাসসুম ফাতিমা হাশমী ওরফে টাবু। এ ছাড়া অক্ষয় খান্না, শ্রেয়া শরণ, ঈশিতা দত্ত, রজত কাপুর ও ম্রুণাল যাদব বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে