রবিবার প্রকাশ হয়েছে করণ জোহর প্রযোজিত ‘যুগ যুগ জিও’ সিনেমার ট্রেলার। সিনেমাটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। একদিকে সিনেমার প্রযোজকদের বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ আনলেন ভারতীয় লেখক বিশাল এ. সিং, অন্যদিকে গান চুরির অভিযোগ পাকিস্তানি গায়ক আবরার উল হকের। করণ জোহর ও তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানকে ট্যাগ করেই টুইটারে অভিযোগ জানিয়েছেন দুইজন।
বিবাহিত দম্পতির সম্পর্কের গল্প ‘যুগ যুগ জিও’। রাজ মেহতার পরিচালনায় সিনেমায় অভিনয় করেছেন অনিল কাপুর, নীতু কাপুর, বরুণ ধবন, কিয়ারা আদবাণী, মণীশ পাল প্রমুখ। রবিবার ট্রেলার প্রকাশ হওয়ার পর টুইটারে বিশাল এ, সিং অভিযোগ করেন, এই গল্প তিনি ‘বান্নিরানি’ নামের সিনেমা তৈরির জন্য নথিভূক্ত করিয়েছিলেন ২০২০ সালের জানুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে গল্পটি করণের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনকে মেইলের মাধ্যমে পাঠিয়েছিলেন। যৌথভাবে সিনেমাটি প্রযোজনাও করতে চেয়েছিলেন। করণের প্রতিষ্ঠান থেকে সেই মেইলের উত্তরও দেওয়া হয়েছিল। কিন্তু তাকে না জানিয়ে সিনেমাটি নির্মাণ হয়েছে। কোনোরকম পারিশ্রমিক না দিয়েই তৈরী হয়েছে সিনেমা।
বিশালের এই টুইটের পর ‘যুগ যুগ জিও’ সিনেমার বিরুদ্ধে চুরির অভিযোগ আনেন পাকিস্তানি গায়ক আবরার উল হক। তাঁর অভিযোগ, ‘নাচ পাঞ্জাবন’ নামের যে গান ‘যুগ যুগ জিও’ সিনেমায় রয়েছে, সেই গানের কপিরাইট তাঁর কাছে রয়েছে। এর আগে ছয়টি গান বলিউড পরিচালকরা তাকে অবহিত না করেই নিজেদের সিনেমায় ব্যবহার করেছেন বলেও এই পাকিস্তানি গায়কের অভিযোগ।
করণ জোহরের মতো প্রযোজকের এমন কাজ করা উচিত নয় বলেই টুইট করেন আবরার উল হক। এমন ঘটনায় তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন বলেও জানান। ২৪ জুন ‘যুগ যুগ জিও’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। তার আগে এই বিতর্কে বেশ বিপাকে পড়তে পারেন করণ জোহর। এমনটাই মনে করছেন অনেকে। যদিও করণ বা তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৫ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৬ ঘণ্টা আগে