জন্মদিনে শাহরুখকে একবার নিজ চোখে দেখতে মুম্বাইয়ে তার বাসভবন ‘মান্নাত’ এর সামনে কয়েক শ কিলোমিটার দূর থেকে মুম্বাইয়ে ছুটে আসেন অনুরাগীরা। সবাই অপেক্ষায় থাকেন বাড়ির বেলকনিতে আসবেন বাদশাহ।
গত বৃহস্পতিবার ৫৮ বছরে পা দিয়েছেন শাহরুখ, আর এবারের জন্মদিনে ঘটেছে বিপত্তি। কথা ছিল, বরাবরের মত এবারও মান্নাতের বাইরে জড়ো হওয়া ভক্ত-অনুরাগীদের দেখা দেবেন শাহরুখ। মান্নাতের বাইরে জন্মদিনের আগের রাত থেকে ভিড় বাড়তে থাকে। রাত ১২টার সময় তাদের দেখাও দেন শাহরুখ। ভক্তদের উদ্দেশে হাত নাড়েন, চিরচেনা রোমান্টিক পোজেও দাঁড়ান নায়ক।
আর ওই ভিড়ের মধ্যে চুরি হয়েছে অন্তত ৩০টি মোবাইল ফোন। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ওই দিন রাতে মোট ১৭ জন বান্দ্রা থানায় এফআইআর দায়ের করেন। তদন্তে নেমে এক দিনের মধ্যে চোর ধরল পুলিশ। বান্দ্রা ও পার্শ্ববর্তী এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার জন্মদিনের সকালে একটি অনুষ্ঠানের উদ্দেশে বাড়ি থেকে বের হন শাহরুখ। মান্নাতের দরজা দিয়ে শাহরুখের গাড়ি বের হলে, সে সময় সেই গাড়ি ছোঁয়ার চেষ্টা করেন কিছু অনুরাগী। তাদের দেখে সেই কাজটি করতে অনুপ্রাণিত হন অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় উপস্থিত জনতার ওপরে লাঠিচার্জ করে পুলিশ। যদিও কোনো অনুরাগীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এ বছরটা শাহরুখের জন্য বিশেষ এক বছর। করোনা মহামারির কারণে গত কয়েকটি বছর নিজের জন্মদিনে তেমন আয়োজন করেননি। সিনেমায়ও ছিলেন অনেকটা পিছিয়ে। এ বছর ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে দর্শকদের তাক লাগিয়েছেন তিনি। জন্মদিনের বড় চমক ছিল ‘ডানকি’ সিনেমার টিজার।
উল্লেখ, ২০২৩ সালটা যেন স্বপ্নের মতো গেছে শাহরুখের। দুটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন এ বছর তিনি। জিরোর ব্যর্থতার পর চার বছরের বিরতি নিয়ে ফিরেই দুটি সিনেমা আনলেন, যা ব্যবসা করেছে ১ হাজার কোটির ওপরে। শুধু চলতি বছরের নয়, ভারতের বাজারে বলিউডের সর্বাধিক উপার্জিত সিনেমার তালিকায় সবার ওপরে এখন ‘জওয়ান’, আর ৩ নম্বরে রয়েছে ‘পাঠান’।
ডিসেম্বরে মুক্তির তালিকায় রয়েছে তাঁর বছরের ৩ নম্বর সিনেমা ‘ডানকি’, যা পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। এতে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে। এ ছাড়া আরও অভিনয় করেছেন ভিকি কৌশল ও ধর্মেন্দ্র।

২০২৩ সালের অক্টোবরে ঢাকায় গান শোনাতে এসেছিলেন অঞ্জন দত্ত। প্রিয় শিল্পীর গানে শ্রোতারা যখন বুঁদ হয়ে আছেন, তখন হঠাৎ সবাইকে চমকে দেন অঞ্জন দত্ত। স্টেজে গান গাওয়ার ফাঁকেই দেন নতুন ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা। ‘দুই বন্ধু’ নামের সিরিজটিতে অঞ্জনের পরিচালনায় অভিনয় করেন বাংলাদেশের তমা মির্জা।
৯ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে দাপট দেখাতে না পারলেও ওটিটিতে মুক্তির পর আলোড়ন তৈরি করে কিরণ রাওয়ের বলিউড সিনেমা ‘লাপাতা লেডিস’। রেলস্টেশনে বদল হয়ে যায় দুই নববধূ। কারণ লম্বা ঘোমটা। সেই ঘোমটার আড়ালে নিজের সদ্য বিয়ে করা স্ত্রীকে চিনতে পারেনি বর। এরপর নানা মজার ও সংকটপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে নারী স্বাধীনতা
৯ ঘণ্টা আগে
আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমা নিয়ে চলছে উন্মাদনা। ঘোষণার পর থেকে আলোচনার কেন্দ্রে অ্যাটলি পরিচালিত সিনেমাটি। এবার শোনা যাচ্ছে, রাকায় দেখা যাবে হলিউডের অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথকে। ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে এক প্রতিবেদনে দাবি করেছে, অ্যাটলির এই সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমায় খলনায়কের চরিত্রে
১০ ঘণ্টা আগে
ঢাকা শহরের ৪১৬ বছর উদ্যাপনে ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক মাসব্যাপী উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উৎসবের অংশ হিসেবে রাজধানীর মধুমিতা সিনেমা হলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব।
১০ ঘণ্টা আগে