আবার ফিরছে মুন্না ভাই। হাসি-তামাশার আড়ালে সমাজের অসংগতি নিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার সেই চরিত্রকে আবার দেখা যাবে পর্দায়। ‘মুন্না ভাই এমবিবিএস’ ও ‘লাগে রাহো মুন্না ভাই’-এর পর আসবে সিনেমার তৃতীয় পর্ব। সম্প্রতি এক অনুষ্ঠানে জানালেন নির্মাতা রাজকুমার হিরানি।
মুন্না ভাই তাঁর প্রথম নির্মাণ, এটি দিয়েই নির্মাতা হিসেবে সাফল্য পান হিরানি। তিনি জানিয়েছেন, অনেক দিন ধরেই মুন্না ভাইয়ের পরের পর্ব নিয়ে ভাবছেন। এমনকি ‘মুন্না ভাই এলএলবি’, ‘মুন্না ভাই চাল বাছে’, ‘মুন্না ভাই চলে আমেরিকা’ ইত্যাদি নামে পাঁচটি চিত্রনাট্যও লিখে ফেলেছেন। তবে কোনোটাই জুতসই মনে হয়নি।
রাজকুমার হিরানি বলেন, ‘মুন্না ভাইয়ের পরবর্তী পর্ব আগের দুটোর চেয়েও ভালো হতে হবে। এটাই সবচেয়ে চ্যালেঞ্জের ব্যাপার। কিন্তু তেমন গল্প পাওয়া যাচ্ছিল না। তবে এখন দারুণ একটি আইডিয়া পেয়েছি। সিনেমার এক শ বছর হয়ে গেছে। এই দীর্ঘ সময়ে সবই বলা হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি নতুন আইডিয়া নিয়ে কাজ করছি।’
শুধু হিরানি নয়, সঞ্জয় দত্তের ক্যারিয়ারেও মুন্না ভাই বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে আছে। এ চরিত্রই নতুন জীবন দেয় তাঁর অভিনয় ক্যারিয়ারে। হিরানি জানিয়েছেন, মুন্না ভাই হিসেবে অন্য কাউকে ভাবছেন না তিনি। সঞ্জয়ই ফিরবেন মুন্না ভাই হয়ে।
অবশ্য অন্য কাউকে ভাবার সুযোগও নেই। কারণ, এ সিনেমার পর্ব তৈরি করতে অনেক দিন ধরেই হিরানিকে বলছেন সঞ্জয়। খানিকটা মজা করেই হিরানি বললেন, ‘কখন যে সাঞ্জু আমার বাসায় এসে থ্রেট করবে তার ঠিক নেই। সে আরেকবার মুন্না ভাই করতে উদ্গ্রীব হয়ে আছে।’
ভারতীয় সিনেমায় মুন্না ভাই ফ্র্যাঞ্চাইজি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এর স্টোরি টেলিংয়ের কারণে। ২০০৩ সালে মুক্তি পায় প্রথম পর্ব মুন্না ভাই এমবিবিএস। পিতার ইচ্ছাপূরণ করতে মুম্বাই শহরের এক আন্ডারওয়ার্ল্ড হঠাৎ ডাক্তারি পড়ার সিদ্ধান্ত নেয়। অসদুপায় অবলম্বন করে ভর্তিও হয় মেডিকেল কলেজে। চিকিৎসাক্ষেত্রের এমন কিছু অসংগতি আবিষ্কার করে সে, যা ভারতীয় সিনেমায় আগে উঠে আসেনি।
প্রথম পর্বের ব্যাপক জনপ্রিয়তার পর ২০০৬ সালে মুক্তি পায় লাগে রাহো মুন্না ভাই। এ পর্বে মহাত্মা গান্ধীর আদর্শের সঙ্গে বর্তমানের বিভিন্ন ইস্যু মিলিয়েছেন নির্মাতা। তৃতীয় পর্বে হিরানি কোন অসংগতি তুলে আনবেন মুন্না ভাই চরিত্রের মাধ্যমে, সেটাই দেখার বিষয়।

‘উইজার্ডস অব ওয়েভারলি প্লেস’ ডিজনির অন্যতম সফল ও জনপ্রিয় ফ্যান্টাসি সিটকম। ২০০৭-২০১২ সাল পর্যন্ত চলা এ সিরিজ দিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছিলেন সেলেনা গোমেজ। দীর্ঘ অপেক্ষার পর ২০২৪ সালে পর্দায় ফিরেছিল এ সিরিজের রিভাইভাল ‘উইজার্ডস বিয়ন্ড ওয়েভারলি প্লেস’।
২২ মিনিট আগে
ঈদ উপলক্ষে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছিল মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’। এবার সিনেমাটি মুক্তি পাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে। আজ থেকে দেশের ৩০টি হলে দেখা যাবে রাক্ষস। রোমান্টিক থ্রিলার ঘরানার এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তাঁর নায়িকা হয়েছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা...
১৭ ঘণ্টা আগে
হলমালিকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’। ঈদের দিন সিনেমা চালাতে না পারায় অনেক হলে ভাঙচুরের ঘটনায় ক্ষতির মুখে পড়েছেন হলমালিকেরা। এ নিয়ে হলমালিকেরা প্রিন্সের প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রদর্শক সমিতিতে। গত বুধবার হলমালিকদের নিয়ে এক সভার আয়োজন করে প্রদর্শক সমিতি।
১৭ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায়ের উপস্থাপনায় শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘অণিমার গানঘর’। কোলাহল কমিউনিকেশন প্ল্যাটফর্মের জন্য নির্মিত অনুষ্ঠানটিতে সংস্কৃতিজগতের বিভিন্ন শাখার গুণী ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন অণিমা। বৈঠকি আলাপের আঙ্গিকে...
১৮ ঘণ্টা আগে