বলিউডের ‘আইটেম গার্ল’ নোরা ফাতেহি বেশ কয়েক বছর ধরেই বলিউডে পায়ের নীচের মাটি শক্ত করার চেষ্টা চালাচ্ছেন। ‘দিলবার দিলবার’ গানের সাফল্যে বদলে যায় নোরার ক্যারিয়ার। এবার এই মরোক্কান সুন্দরীকে ডেটে নিয়ে যেতে গেলে যে বিশেষ কাজটি তাঁর প্রেমিককে করতে হবে তা নিজেই জানিয়েছেন নোরা। আর তা শুনে হাসির রোল ওঠে কপিল শর্মা শোয়ের মঞ্চে।
শোতে কপিল শর্মা নোরার কাছে জানতে চান তিনি প্রেম নিয়ে কি ভাবেন। সেখানেই নোরা জানান, তিনি যদি কারও সঙ্গে ডেটে যান, তা হলে খরচ দিতে হবে সেই পুরুষকেই।
অর্চনাপূরণ সিংহ নোরার কথা শুনে বলেন, ‘সময় বদলে গিয়েছে নোরা। এখন মেয়েরা বিল মেটান।’ সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে নোরা বলেন, ‘আপনাদের ক্ষেত্রে বদলেছে। তবে আমার ক্ষেত্রে এটাই নিয়ম।’
শিগগির যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা নোরা ফাতেহির। যুক্তরাষ্ট্রের চার রাজ্যে শো করার কথা রয়েছে তাঁর। সঙ্গে থাকছেন অক্ষয় কুমার, দিশা পাটানি, সোনাম বাজওয়া। সম্প্রতি ওই শোয়ের প্রচারেই কপিল শর্মার শোতে এসেছিলেন তাঁরা। সেখানেই নোরাকে তাঁর প্রেমের জীবন নিয়ে প্রশ্ন করেন কপিল।
‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে নেচে দর্শকপ্রিয়তা পেয়েছেন নোরা। এ ছাড়া এবার ফুটবল বিশ্বকাপের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছেন নোরা।
ইন্ডাস্ট্রিতে নানান প্রেমের গুঞ্জন রয়েছে নোরাকে নিয়ে। যদিও তাঁর দাবি তিনি সিঙ্গেল। কয়েক দিন আগেই আর্থিক জালিয়াতির মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।
নোরা ফাতেহি সম্পর্কিত আরও পড়ুন:

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৩ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৪ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৫ ঘণ্টা আগে