অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হতে হয় দক্ষিণী অভিনেত্রী সামান্থাকে। তবে এসব নেতিবাচক বিষয়কে একদমই পাত্তা দেন না তিনি। বরং নিজেকে ও নিজের কাজকে প্রাধান্য দিয়ে থাকেন।
সম্প্রতি নিজের পোষ্যর সঙ্গে একটি ছবি নিয়ে আলোচনায় অভিনেত্রী। ছবিতে দেখা যায়, শরীরচর্চা করছেন সামান্থা। তাঁকে আদর করছে পোষ্য কুকুর সাশা। সেই আনন্দঘন ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেই মন্তব্যের ঘরে কটাক্ষের তির। জনৈক অনুসারী পোস্টের নিচে লিখেছেন, ‘আর তো কেউ জুটবে না, একাই মরতে হবে বিড়াল-কুকুর নিয়ে।’ সেই কটাক্ষের পাল্টা জবাব দিলেন ‘ফ্যামিলি ম্যান টু’ অভিনেত্রী। টুইটারে কমেন্টটির স্ক্রিনশট শেয়ার করে সামান্থা লিখেছেন, ‘তবে নিজেকে সৌভাগ্যবতী মনে করব!’
তেলুগু, তামিল সিনেমার প্রথম সারির অভিনেত্রী সামান্থা রুথ প্রভু বলিউডে বাহবা কুড়িয়েছেন। ‘ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজের বদৌলতে তাঁর জনপ্রিয়তা আগের চেয়েও বেড়েছে। সামান্থাকে শেষ পর্দায় দেখা যায় ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে। সেখানে আল্লু অর্জুনের সঙ্গে একটি গানে সবাইকে তাক লাগিয়ে দেন অভিনেত্রী। বর্তমানে ‘কুশি’ সিনেমার কাজ সম্পন্ন করেছেন। এ ছাড়া মুক্তির অপেক্ষায় সামান্থার আরও দুটি ছবি ‘যশোদা’ ও ‘শকুন্তলম’।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৫ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৬ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৬ ঘণ্টা আগে