ভারতীয় সনি টেলিভিশনে প্রচারিত গানের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল-২০২১’ চ্যাম্পিয়ন হয়েছেন পবনদ্বীপ রাজন। বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় (ভারতীয় সময় রাত ১২টায়) এই রিয়েলিটি শোয়ের ৭৫তম এপিসোড শেষে দর্শকদের ভোটে নির্বাচিত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
ভারতের স্বাধীনতা দিবসের দিন ১২ ঘণ্টা ধরে চলে গ্র্যান্ড ফাইনাল। দুপুর ১২টা থেকে রাত ১২টা। তালে, সুরে, নাচে, গানে, উৎসবে মেতে উঠেছিল ইন্ডিয়ান আইডলের মঞ্চ। বিজয়ী হলেন উত্তরাখণ্ডের ছেলে পবনদীপ রাজন। ফাইনালে ‘কাফিরানা’, ‘হাওয়ায়ে’, ‘নাদান পারিন্দে’, ‘সাদদা হক’ গানগুলি গেয়েছেন পবন। ভারতের উত্তরাঞ্চলের রাজ্য উত্তরাখণ্ডের চম্পাওয়াতের ছেলে পবনদীপ। তিনি ২০১৫ সালের ‘দ্য ভয়েস ইন্ডিয়া’র চ্যাম্পিয়ন। তার বাবা সুরেশ রাজন স্থানীয় কৌমানী লোকশিল্পী। পবনদীপ চম্পাওয়াতের ইউনিভার্সিটি সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। আর স্নাতক করেছেন কুমায়ুন বিশ্ববিদ্যালয় থেকে।
পবনদীপ ‘রোমিও এন বুলেট’ নামের হিন্দি সিনেমার চারটি গান গেয়েছেন। ২০১৬ সালে ছয়টি গান নিয়ে ‘ছোলিয়ার’ নামের একক অ্যালবামও প্রকাশ করেছেন।
অন্যদিকে, দ্বিতীয় স্থানে রয়েছেন বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলাল। তৃতীয় হয়েছেন মহারাষ্ট্রের সাইলি কাম্বলে। চতুর্থ হয়েছেন মুজফফরনগরের ছেলে মোহাম্মদ দানিশ। পঞ্চম হয়েছেন নিহাল টরো। ষষ্ঠ স্থানে নিয়েছেন সন্মুখপ্রিয়া। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জয় ভানুশালী ও আদিত্য নারায়ণ।
গত আট মাস ধরে সুর দিয়ে যেন ছবি এঁকে চলেছিলেন পবনদীপ-অরুণিতারা। আর তাঁদের সুরেই ডুব দিয়েছিল ভারত। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফাইনালে ৬ জন প্রতিযোগী জায়গা করে নিয়েছিলেন।
সব লড়াই শেষে ট্রফি ওঠে পাহাড়ের পবনদীপের হাতেই। ইন্ডিয়ান আইডলের সোনালি ট্রফি এবং ২৫ লক্ষ টাকার পুরস্কারমূল্য জিতে নেন। সেই সঙ্গে একটি গাড়ির চাবিও তুলে দেওয়া হয় পবনদীপের হাতে।
এই ফাইনালে হার বা জয় পাওয়াটা বোধহয় বড় বিষয় ছিল না। রোববার সব কিছুকে ছাপিয়ে গিয়ে সুরে সুরে ভরে গিয়েছিল সকলের হৃদয়। কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে হলে, ‘তোমার কন্ঠে রাখিয়া এসেছি মোর কন্ঠের গান/এইটুকু শুধু রবে পরিচয়? আর সব অবসান?’ সত্যি সব কিছুরই অবসান হয়ে যায়। থেকে যায় শুধু শিল্প। ইন্ডিয়ান আইডল-এর মঞ্চে শুধু সুরের ঝংকার থেকে গেল, থেকে গেল গানের মূর্ছনা। আর থাকল কিছু রঙিন স্মৃতি।
‘ইন্ডিয়ান আইডল’র এবারে আসরে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন সোনু কাক্কার, অনু মালিক এবং হিমেশ রেশমিয়া। অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্বে ছিলেন আদিত্য নারায়ণ। গ্র্যান্ড ফিনালেতে তার সঙ্গে উপস্থাপনায় ছিলেন জয় ভানুশালি।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৭ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৮ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৮ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৯ ঘণ্টা আগে