ইন্ডিয়ান আইডল

ইন্ডিয়ান আইডলে সেরা হলেন কলকাতার মানসী ঘোষ
ভারতের সংগীতবিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের ১৫তম আসরে সেরা হলেন পশ্চিমবঙ্গের মানসী ঘোষ। এই প্রথম কোনো বাঙালির হাতে উঠল ইন্ডিয়ান আইডলের শিরোপা। বিজয়ী মানসী ট্রফির পাশাপাশি পেয়েছেন ২৫ লাখ রুপি এবং একটি ব্র্যান্ড নিউ গাড়ি।

ইন্ডিয়ান আইডল হলেন পবনদীপ রাজন
ভারতীয় সনি টেলিভিশনে প্রচারিত গানের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল-২০২১’ চ্যাম্পিয়ন হয়েছেন পবনদ্বীপ রাজন। বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় (ভারতীয় সময় রাত ১২টায়) এই রিয়েলিটি শোয়ের ৭৫তম এপিসোড শেষে দর্শকদের ভোটে নির্বাচিত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

ইন্ডিয়ান আইডল যেন বিতর্কের মঞ্চ
দিনকয়েক ধরেই সংবাদের শিরোনামে রয়েছে ‘ইন্ডিয়ান আইডল ১২’। অনুষ্ঠানটি নিয়ে নাটকীয়তা শুরু কিশোর কুমারের সেই স্পেশাল এপিসোড দিয়ে। যেখানে বিশেষভাবে সম্মান জানানো হয় কিশোর কুমারকে তাঁর ১০০টি গানের দ্বারা। শুধু প্রতিযোগীরা নন, গান গাইতে দেখা গিয়েছিল শোর বিচারক নেহা কাক্কর, হিমেশ রেশমিয়া ও আনু মালিককেও

